মজাদার নেপালি মোমো

news-image

লাইফস্টাইল ডেস্ক: মোমো একটি নেপালি খাবার। এই মোমো কিন্তু সহজেই বাড়িতে তৈরি করতে পারেন। মোমো ভেজ, নন ভেজ দুই রকমেরই হতে পারে। আজ থাকছে দুই ধরনের চিকেন মোমোর রেসিপি। ফ্রাইড ও স্টিমড চিকেন মোমো।

উপকরণ

ময়দা ২ কাপ, তেল ১ টেবিল চামচ, লবণ ১/২ চা চামচ, পানি।

মোমোর ভেতরের মসলা বানানোর জন্য লাগবে

চিকেন কিমা দের কাপ, আদা রসুন বাটা ১ চা চামচ, পেঁয়াজ মিহি কুঁচি অর্ধেক কাপ , ক্যাপসিকাম কুঁচি ১/৪ কাপ, গাজর কুঁচি ২ টেবিল চামচ, মরিচ কুঁচি ৩-৪ চা চামচ, সয়াসস ১ চা চামচ, টেস্টি সল্ট সামান্য, চিনি ও লবণ স্বাদ অনুযায়ী।

প্রণালি প্রথমে ময়দা, তেল, লবণে পানি মিশিয়ে মেখে নিন। এবার একটি কাপড় ভিজিয়ে পানি চেপে বের করে সেই কাপড়টি দিয়ে মাখা ময়দা ঢেকে রাখুন।

এবার পাত্রে চিকেন ও অন্যান্য উপকরণ মিশিয়ে মিশ্রণটি আলাদা পাত্রে নামিয়ে রাখুন। মাখা ময়দা থেকে ছোট ছোট বলের মত করে নিন। ১২-১৪ টা বল হবে। এবার একেকটি বল পাতলা করে বেলে অল্প করে মোমোর চিকেন মসলা মাঝে রেখে পুলি পিঠার মতো ভাল করে মুখটি আটকে নিলেই বানানোর কাজ শেষ। এবার এগুলো ফ্রাই বা স্টিম করুন।

স্টিমড মোমো বাড়িতে যদি স্টিমার থাকে তাহলে মোমোগুলো তাতে ২০ থেকে ২৫ মিনিট মতো সেদ্ধ করে নিতে হবে। তা যদি না থাকে তাহলে একটি পাত্রে পানি ফুটিয়ে তার ওপর অনেকগুলি ছোট ছিদ্রযুক্ত পাত্র দিন। এবার মোমোগুলি পাত্রে রেখে পাত্রের মুখ ভাল করে বন্ধ করে ১৫ থেকে ২০ মিনিট মাঝারি আঁচে রাখলে মোমো তৈরি হয়ে যাবে।

ফ্রাইড চিকেন মোমো বানানো কাঁচা মোমো গুলো ডুবো তেলে গোল্ডেন করে ভাজে নিন অল্প আঁচে। ১০-১২ মিনিট মাঝারি আঁচে রাখলে মোমো তৈরি হয়ে যাবে। এবার সস দিয়ে গরম গরম পরিবেশন করুন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার