মঙ্গলবার প্রাথমিক সমাপনী ও জেএসসি-জেডিসি ফল প্রকাশ

JDCডেস্ক রির্পোট : মঙ্গলবার একযোগে পিএসসি এবং জেএসসি/জেডিসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। একই সাথে আগামী শিক্ষাবর্ষের নতুন বই উৎসবেরও উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সাথে ফল প্রকাশ ও বই উৎসবের উদ্বোধন করবেন। মঙ্গলবার সকাল ৯টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফল তুলে দিয়ে এর প্রতীকি প্রকাশ করা হবে। দুপুরের পর তা ওয়েবসাইটে  উন্মুক্ত এবং স্ব স্ব প্রতিষ্ঠান নিজস্ব ই-মেইলে এ ফলাফল প্রেরণের মাধ্যমে প্রকাশ করা হবে। প্রায় ৫২ লাখ শিক্ষার্থী মাত্র এক মাস (গত নভেম্বরে) আগে এ পরীক্ষায় অংশ নিয়েছিল।

সকাল ১১ টায় সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সংবাদ সম্মেলনে অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও মাদ্রাসা স্তরে জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীার ফলাফল প্রকাশ করবেন। পরে দুপুর সাড়ে ১২টায় পৃথক সংবাদ সম্মেলনের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার পঞ্চম শ্রেণির প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনীর(পিএসসি) ফলাফল প্রকাশ করবেন।

যেভাবে পাওয়া যাবে জেএসডি-জেডিসির ফল

ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে জেএসসি এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে জেডিসি পরীক্ষার অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, মন্ত্রীর সংবাদ সম্মেলনের পর শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সকল পরীক্ষা কেন্দ্র/শিক্ষাপ্রতিষ্ঠান (সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ই-মেইল/ওয়েব মেইল) এবং এসএমএসের মাধ্যমে একযোগে প্রকাশ করা হবে। কেন্দ্র সচিবদের কাছ থেকে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের আওতাধীন সকল প্রতিষ্ঠানের প্রধানরা ফল সংগ্রহ করতে পারবেন।

পরীক্ষার ফল নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান হতে সংগ্রহ করার পাশাপাশি পরীক্ষার্থীরা মোবাইলে এসএসএম, শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটের (www.educationboardresults.gov.bd) এবং সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফল সংগ্রহ করতে পারবে।

মোবাইল এসএমএসের মাধ্যমেও ফল পেতে যে কোনো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে JSC/JDC লিখে একটি স্পেস দিয়ে নিজ বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, রোল নম্বর ও পাসের বছর (২০১৪) লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

যেভাবে পাওয়া যাবে প্রাথমিক সমাপনীর ফল

প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীর ফল www.dpe.gov.bd ও http://dpe.teletalk.com.bd এবং এসএমএসের মাধ্যমে সংগ্রহ করা হবে।

এসএমএসের মাধ্যমে ফল পেতে যে কোনো মোবাইল থেকে ডিপিই, (dpe) উপজেলা কোড, রোল নম্বর এবং পাসের বছর (২০১৪) লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি মেসেজে ফল জানানো হবে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার