মঙ্গলবার থেকে জাহাঙ্গীরনগরে সশরীরে ক্লাস

news-image

নিউজ ডেস্ক : আগামী ২২ ফেব্রুয়ারি থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাশ নেয়া শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শনিবার রাতে বিশ্ববিদ্যালয় জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহীউদ্দীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২২ ফেব্রুয়ারি ২০২২ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে (উইকেন্ড প্রোগ্রামসহ) সশরীরে ক্লাস শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের অফিস সময়সূচি আগের মত সকাল সাড়ে ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে। বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার খোলা থাকবে সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকলকে স্বাস্থবিধি মেনে পারস্পরিক সুরক্ষা নিশ্চিত করতে অনুরোধ করা হয়েছে।

উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে ১৯ ফেব্রুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান