মঙ্গলবার জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখনের ২১তম মৃত্যুবার্ষিকী

Brahmanbaria Pic-02আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের সদস্য, ডাকসুর সাবেক জি.এস এবং সাবেক সংসদ সদস্য জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখনের ২১তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার।
এ উপলক্ষে জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন স্মৃতি পরিষদের উদ্যোগে মঙ্গলবার সকালে ঢাকার মীরপুর কবরস্থানে মরহুমের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অপর্ন, দুপুরে এতিম শিশুদের মধ্যে খাবার বিতরন করা হবে। এছাড়া  মঙ্গলবার মরহুমের ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পুনিয়াউট বাসভবনে কোরআন খতম এবং বাদ  আসর পুনিয়াউট খাজা মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। মিলাদ মাহফিল মরহুমের রাজনৈতিক সহকর্মী, বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজনসহ আমন্ত্রিত অতিথিদেরকে উপস্থিত থাকার অনুরোধ করেছেন, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক ও মরহুমের অনুজ মোঃ হেলাল উদ্দিন।
 

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার