মক্কায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশির মৃত্যু

road_accidentamar-sangbadডেস্ক রিপোর্ট : মক্কা নগরীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে মক্কা থেকে কর্মস্থল আবা শহরে যাওয়ার পথে তারা এই দুর্ঘটনার শিকার হন।

নিহতরা হলেন, ফরিদপুরে সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা-সাধুপাড়া গ্রামের সোহবার মোল্লার ছেলে নজরুল মোল্লা, নরসিংদীর মনোহরদী উপজেলার মাইজদিয়া গ্রামের সজিব মিয়া ও মো. শাহজাহান। নিহত নজরুল মোল্লার ছোট ভাই বিষয়টি নিশ্চিত করেছেন।

নজরুলের স্ত্রী মোসাম্মাদ শাহানা বেগম জানান, মোবাইল ফোনের সংবাদের মাধ্যমে জানতে পারেন তার স্বামী নজরুল সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তাদের সংসারে তোবা আক্তার (৯) ও সামিয়া আক্তার (৬) নামে দুই মেয়ে সন্তান রয়েছে। নিহতের লাশ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সহযোগিতা চেয়েছেন নিহতের পরিবার।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার