মক্কায় মসজিদ থেকে লাফিয়ে বাংলাদেশির আত্মহত্যা

news-image

নিউজ ডেস্ক।। সৌদি আরবের মক্কায় আত্মহত্যা করেছেন এক বাংলাদেশি। কাবা পরিভ্রমণ এলাকায় গ্যান্ড মসজিদের (হারাম মসজিদ) দ্বিতীয় তলা থেকে তিনি লাফিয়ে পড়েন। বুধবার এ ঘটনা ঘটে। এর কয়েকদিন আগে মক্কায় ফ্রান্সের এক নাগরিক আত্মহত্যা করেন।

নিহত বাংলাদেশির পরিচয় পাওয়া যায়নি। এক নাগরিকের ওপর পড়ে যান তিনি। ভবন থেকে পড়ার সময় নিচে প্রার্থণারত সুদানের নাগরিকের ওপর পড়েন, এতে ওই সুদানিয়ান মারাত্মক আহত হন। সুদানের ওই নাগরিককে প্রাথমিকভাবে নিকটস্থ আজাদ হাসপাতালে এবং পরবর্তীতে নূর হাসপাতালে নেয়া হয়।

দেশটির নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, তারা পর্যবেক্ষণকারী ক্যামেরাগুলো পরীক্ষা করে দেখেন যে, বাংলাদেশি নাগরিক নিজে নিজেই দোতালার দেয়াল টপকিয়ে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন।

গত সপ্তাহে ২৬ বছর বয়সি ফ্রান্সের এক নাগরিক মসজিদটির ছাদ থেকে লাফিয়ে পরে আত্মহত্যা করেন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার