মক্কায় প্রথমবারের মতো হাজিদের পরিবহন সেবায় ৩ নারী

news-image

অনলাইন ডেস্ক : সৌদি আরবের মক্কায় প্রথমবারের মতো হজ পালনকারীদের যাতায়াত সেবায় নিয়োজিত জেনারেল কার’স সিন্ডিকেটে নিয়োগ পেয়েছেন নারীরা। ৯০ বছর আগে চালু হওয়া প্রতিষ্ঠানটিতে এই প্রথম নারীদের নিয়োগ দেওয়া হলো। গতকাল সোমবার স্থানীয় সংবাদমাধ্যম আরব নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, কিছু প্রতিষ্ঠানের মাধ্যমে হজ পালনকারীদের গোটা পরিবহন ব্যবস্থা পরিচালনা করে থাকে জেনারেল কার’স সিন্ডিকেট। নিয়োগ পাওয়া নারীরা হলেন- গ্রাহক সেবা বিশেষজ্ঞ বিনান বাসনান ও মারভাত হাবাব এবং সাংবাদিক-কন্টেন্ট ক্রিয়েটর খাদিজা ফিদা।

খাদিজা ফিদা বলেন, হজের বিভিন্ন কার্যক্রমে কয়েক দশক ধরেই নারীরা সহযোগী হিসেবে কাজ করছে। আমি আমার বাবা, ভাই এবং আমার স্বামীকে এই খাতে কাজ করতে দেখেছি। আজ আমিও এর অংশ হলাম। আমাদের নেতৃত্বের কারণে বিশেষ করে সরকারি চাকরিতে নারীর অংশগ্রহণ সম্ভব হয়েছে। এগুলো সৌদি ভিশন ২০৩০ অর্জনে সহযোগী ভূমিকা রাখবে।

গ্রাহক সেবা বিশেষজ্ঞ মারভাত হাবাব বলেন, চাহিদার ওপর ভিত্তি করে হাজিদের তাৎক্ষণিক অভিযোগ মোকাবিলা করা এবং তা সমাধানে দ্রুত সংশ্লিষ্ট বিভাগে নিয়ে যাওয়াই আমার কাজ। এটি একটি সম্মানজনক কাজ। মক্কার একজন নারী হিসেবে আমি এখানে সক্রিয় ভূমিকা পালন করতে পারছি।

আরেক গ্রাহক সেবা বিশেষজ্ঞ বিনান বাসনান বলেন, জেনারেল কার’স সিন্ডিকেটের মতো একটি প্রতিষ্ঠানে কাজ করতে পেরে ভালো লাগছে। আমরা হজযাত্রীদের অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে সেবা দেওয়ার চেষ্টা করি। সৌদি সরকারকে ধন্যবাদ জানাই, তারা আমাদের এমন একটি সুযোগ দিয়েছে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার