মক্কায় হোটেলে অগ্নিকাণ্ডে ৮ ওমরাযাত্রীর মৃত্যু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের আট ওমরাযাত্রী নিহত হয়েছে। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছে আরও ছয়জন। শনিবার স্থানীয় সময় দুপুরে মক্কার ইব্রাহিম খলিল রোড হোটেলের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। হতাহত সবাই পাকিস্তানি নাগরিক।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আমাদের কাছে আটজন পাকিস্তানি নিহত ও ছয়জন আহত হওয়ার খবর রয়েছে। ক্ষতিগ্রস্তদের এবং তাদের পরিবারকে ত্রাণ দেয়ার জন্য আমাদের জেদ্দা মিশন স্থানীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছে।

পাকিস্তান কনসাল ওয়েলফেয়ার জানিয়েছে, নিহতদের চারজনকে শনাক্ত করা হয়েছে, দু’জন বিহারির বাসিন্দা এবং বাকি দুজন কাসুরের বাসিন্দা। বাকিদের লাশ শনাক্ত করার প্রক্রিয়া চলছে।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মক্কার ওই হোটেলের তৃতীয় তলার একটি কক্ষে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে হোটেলের অন্যান্য কক্ষেও আগুন ছড়িয়ে পড়ে।

পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত বেতার মাধ্যম রেডিও পাকিস্তান বলছে, পাকিস্তানি ওমরাহ যাত্রীদের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

রেডিও পাকিস্তানের মতে, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দেশটির ধর্ম মন্ত্রণালয়কে আহতদের সর্বোত্তম চিকিৎসার ব্যবস্থা ও নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেয়ার নির্দেশ দিয়েছেন। সূত্র: ডন,আল আরাবিয়া

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার