ভ্রমণের ‘বিশেষ তালিকায়’ বাংলাদেশকে রাখলো কাতার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সাম্প্রতিক করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় নতুন করে ৫৭টি দেশকে ভ্রমণের লাল তালিকায় অন্তর্ভুক্ত করেছে কাতার। এছাড়া, বাংলাদেশসহ আরও নয়টি দেশকে তারা রেখেছে ‘এক্সেপশনাল রেড লিস্ট’ বা বিশেষ লাল তালিকায়। বুধবার (৫ জানুয়ারি) কাতার সরকারের বরাতে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আরব টাইমস।

ভ্রমণের ক্ষেত্রে দেশগুলোকে সবুজ ও লাল, এ দুটি তালিকাভুক্ত করেছে কাতার। আন্তর্জাতিক ও স্থানীয় স্বাস্থ্যঝুঁকির সূচক এবং বিভিন্ন দেশের মহামারি পরিস্থিতি বিবেচনায় ‘বিশেষ লাল তালিকা’ নামে আরেকটি তালিকা রেখেছে তারা।

কাতারের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের নতুন নির্দেশনায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, তুরস্ক, সৌদি আরব, শ্রীলঙ্কাসহ অন্তত ৫৭টি দেশকে লাল তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আর বিশেষ তালিকায় রাখা হয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, মিশর, বতসোয়ানা, লেসোথো, নামিবিয়া ও জিম্বাবুয়েকে।

দেশগুলো থেকে ভ্রমণের ক্ষেত্রে কাতার সরকারের নির্দিষ্ট বিধিনিষেধ কার্যকর হবে কাতারি সময় আগামী শনিবার (৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টা থেকে।

লাল তালিকাভুক্ত দেশগুলোর ভ্রমণকারীদের অবশ্যই কাতার পৌঁছানোর ৭২ ঘণ্টা আগে পিসিআর টেস্ট করাতে হবে। ভ্রমণকারী কাতারের নাগরিক বা বাসিন্দা হলে যদি তাদের পূর্ণডোজ টিকা নেওয়া থাকে, তাহলে আর কোয়ারেন্টাইনের দরকার পড়বে না। কাতারে পৌঁছানোর পরের ৩৬ ঘণ্টার মধ্যে তাদের আবারও টেস্ট করাতে হবে। এ ধরনের ভ্রমণকারীদের টিকা নেওয়া না থাকলে সাতদিন কোয়ারেন্টাইনে থাকতে হবে এবং ষষ্ঠদিনে আবারও করোনা টেস্ট করাতে হবে। এতে নেগেটিভ প্রমাণিত হলেই বাইরে বেরোনোর অনুমতি পাবেন।

ভ্রমণকারী কাতারের নাগরিক বা বাসিন্দা না হলে পৌঁছানোর আগের ৭২ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্ট করাতে হবে। তাদের কাতার সরকার অনুমোদিত টিকা নেওয়া থাকলে পৌঁছানোর পর দুই দিন, না নেওয়া থাকলে সাতদিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। এছাড়া, শর্তসাপেক্ষে অনুমোদিত টিকা নেওয়া ভ্রমণকারীদের কাতার পৌঁছানোর আগে সোরোলজি অ্যান্টিবডি টেস্ট করানো বাধ্যতামূলক। যদি রওয়ানা দেওয়ার আগে তা করাতে না পারেন, তাহলে পৌঁছানোর পর সাতদিন হোটেল কোয়ারেন্টাইনে থাকতে হবে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার