ভ্যাজাইনাল ক্যানসারের ছয় কারণ

news-image

স্বাস্থ্য ডেস্ক : ভ্যাজাইনাল ক্যানসার সারা বিশ্বেই নারীদের ক্ষেত্রে বেশ প্রচলিত। ধূমপান, মদ্যপান ইত্যাদি ভ্যাজাইনাল ক্যানসারের অন্যতম ঝুঁকির কিছু কারণ।

এ ছাড়া ভ্যাজাইনাল ক্যানসারের আরো কারণের কথা জানিয়েছে জীবনধারা বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের স্বাস্থ্য বিভাগ।

অতিরিক্ত মদ্যপান

অতিরিক্ত মদ্যপান ভ্যাজাইনাল ক্যানসারের একটি বড় কারণ। গবেষণায় বলা হয়,যেসব নারী মদ্যপান করেন না,তাদের তুলনায় যাঁরা মধ্যপান বেশি করেন,তাদের ভ্যাজাইনাল ক্যানসারের হার বেশি। তাই ভ্যাজাইনাল ক্যানসারের ঝুঁকি কমাতে মদ্যপান এড়িয়ে চলুন।

ধূমপান

এই রোগের ক্ষেত্রে অন্যতম আরেকটি ঝুঁকির কারণ হলো ধূমপান। গবেষণায় বলা যায়, যেসব নারী বেশি ধূমপান করে, তাদের ভ্যাজাইনাল ক্যানসারের হার বেশি।

জরায়ুমুখের ক্যানসার

জরায়ুমুখের ক্যানসার থাকলে ভ্যাজাইনাল ক্যানসার হতে পারে। মদ্যপান ও ধূমপান জরায়ুমখের ক্যানসারের ক্ষেত্রেও ঝুঁকির কারণ।

হিউম্যান পেপিলোমা ভাইরাস

হিউম্যান পেপিলোমা ভাইরাসও ভ্যাজাইনাল ক্যানসারের আরেকটি কারণ। এটি প্রতিরোধে ভ্যাকসিন নিন।

ভ্যাজাইনাল ইরিটেশন

ভ্যাজাইনাল ইরিটেশনের কারণে অনেক সময় ভ্যাজাইনায় ক্যানসার হয়। দীর্ঘমেয়াদে ভ্যাজাইনাল ইরিটেশনের সঠিক চিকিৎসা না নিলে অনেক সময় ভ্যাজাইনাল ক্যানসার হতে পারে।

এইচআইভি

অনেক সময় এইচআইভি আক্রান্ত রোগীরা জরায়ুমুখের ক্যানসারে আক্রান্ত হয়। এটি থেকে ভ্যাজাইনায় ক্যানসার হতে পারে।

ভ্যাজাইনার ক্যানসার প্রতিরোধে

ধূমপান ও মদ্যপান এড়িয়ে যেতে হবে।
হিউম্যান পেপিলোমা ভাইরাসের সংক্রমণ রোধে ভ্যাকসিন নিন।
যেকোনো সমস্যায় চিকিৎসকের পরামর্শ নিন এবং নিয়মিত চেকআপের মধ্যে থাকুন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার