ভোলায় রহিমের দাফন সম্পন্ন, ২ মামলায় আসামি ৪ শতাধিক

news-image

ভোলা প্রতিনিধি : ভোলায় পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় জেলা বিএনপির সভাপতি ও সম্পাদকসহ ৪ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে দুটি মামলা করেছে পুলিশ।

রোববার দিবাগত রাতে ভোলা সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জসিম বাদী হয়ে মামলা দুটি করেন। মামলায় পুলিশের ওপর হামলা ও স্বেচ্ছাসেবকদল কর্মী হত্যার অভিযোগ আনা হয়েছে।

মামলায় জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর ও সম্পাদক হারুন অর রশিদসহ ৭৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৩৫০ আসামি করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় পুলিশ সোমবার পর্যন্ত ১০৮ জনকে গ্রেপ্তার করেছে।

এদিকে স্বেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহিমকে হত্যার ঘটনায় বিএনপির পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন গোলাম নবী আলমগীর।

সোমবার দুপুর ১২টার দিকে ময়নাতদন্ত শেষে আব্দুর রহিমের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিকেলে তার গ্রামের বাড়ি দক্ষিণ দিঘলদী ইউনিয়নে জানাজা শেষে দাফন করা হয়। জানাজায় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা বিএনপির সভাপতি বলেন, গ্রেপ্তার এড়াতে দলের নেতাকর্মীরা পালিয়ে বেড়াচ্ছে। কেন্দ্রীয় নির্দেশে আমরা পরবর্তী কর্মসূচি পালন করবো।

ভোলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, বিএনপির মিছিল করার অনুমতি ছিল না। তারপরও তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। পুলিশকে হত্যার চেষ্টা করেছে। পুলিশ ফাঁড়ি পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। ওই ব্যক্তি পুলিশের গুলিতে নয়, ইটের আঘাতে মারা গেছে।

তবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অল রশিদ অভিযোগ করছেন, স্বেচ্ছাসেবক কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে।

ভোলার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

রোববার বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভোলা জেলা বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ করে। বাধা দিলে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও পুলিশসহ অর্ধশতাধিক আহত হয়।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার