ভোলায় বাসের ধাক্কায় কলেজছাত্রীসহ নিহত ৩

news-image

ভোলা প্রতিনিধি : ভোলায় বাসের ধাক্কায় কলেজছাত্রীসহ তিনজন নিহত হয়েছে। আজ শুক্রবার সকালে ভোলা-চরফ্যাশন সড়কের খায়েরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দৌলতখান উপজেলার জয়নগর ইউনিয়নের জয়নগর গ্রামের কয়ছর মাতাব্বরের মেয়ে কলেজ ছাত্রী রিমা আক্তার (১৭), একই বাড়ির জাহাঙ্গীরের মেয়ে শিখা (১৭) ও ওই গ্রামের মো. আবুল কালাম (৫৫) । আবুল কালাম ইজিবাইক চালাচ্ছিলেন।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন ফকির বলেন, চরফ্যাশন থেকে ভোলাগামী একটি বাস খায়েরহাট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়।

তিনি আরও বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বাসচালক আটক করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান