ভোরে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ বাছাইয়ে ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল। ঘরের মাঠে উরুগুয়েকে আতিথ্য দেবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। অন্যদিকে, কলম্বিয়ায় স্তাদে মেট্রোপলিটানোতে স্বাগতিকদের মুখোমুখি হবে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। দুটি ম্যাচই শুরু হবে শুক্রবার (১৭ নভেম্বর) বাংলাদেশ সময় ভোর ৬টায়।

বাছাইপর্বে এখন পর্যন্ত অপরাজিত আর্জেন্টিনা। চার ম্যাচের সবকটিতেই জিতেছে লিওনেল স্কালোনির দল। অবশ্য কাতার বিশ্বকাপের পর তাদের কেউ আর হারাতে পারেনি। সৌদি আরবের বিপক্ষে আসরের প্রথম ম্যাচের পরাজয়ই এখন পর্যন্ত আলবিসেলেস্তেদের শেষ হার।

আকাশী-সাদা জার্সিধারীরা এই দফায় চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষেও খেলবে। ম্যাচটি হবে আগামী ২২ নভেম্বর ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে। তার আগে বন্ধু সুয়ারেজের দলের মোকাবিলা করবেন মেসিরা। ম্যাচ দুটির জন্য গত ১১ নভেম্বর বিশ্বচ্যাম্পিয়নরা ২৮ সদস্যের দল ঘোষণা করে। আর্জেন্টিনার ঘোষিত দলে যথারীতি রয়েছেন দলের প্রধান তারকা মেসি।

তবে প্রায় অপরিচিত দুটি মুখকে ডাকা হয়েছে আসন্ন ম্যাচের জন্য। তারা হলেন- পাবলো মাফেও এবং ফ্রান্সিসকো ওরতেগা। প্রথম নামটি অনেকেই প্রথম শুনেছেন, তিনি একজন স্প্যানিশ রাইটব্যাক এবং মায়ের সূত্রে পাবলো মাফেও একজন আর্জেন্টাইনও বটে। তাকে বেশ কিছু সময় ধরে নজরে রেখেছিলেন কোচ স্কালোনি। তবে ওরতেগা আগে আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ এবং ২৩ জাতীয় দলের হয়ে খেলেছিলেন। প্রথমবারের মতো সিনিয়র জাতীয় দলে ডাক পেলেন এই ২৪ বছর বয়সী ফুটবলার।

কালকের ম্যাচে আর্জেন্টিনার একাদশে বেশ কয়েকটি পরিবর্তন আসতে পারে। ফিফার গত উইন্ডোতে ইনজুরির কারণে পেরুর বিপক্ষে খেললেও প্যারাগুয়ের বিপক্ষে খেলেননি দলের সেরা তারকা লিওনেল মেসি। উরুগুয়ের বিপক্ষে শুরু থেকে তার খেলার বিষয়টা প্রায় নিশ্চিত। মেসিকে শুরু থেকে পেলেও আনহেল ডি মারিয়াকে শুরুর একাদশে নাও দেখা যেতে পারে। ডান পায়ের ইনজুরির কারণে পেরু ও প্যারাগুয়ের বিপক্ষে খেলতে পারেননি এই অভিজ্ঞ তারকা। তার জায়গায় দেখা যেতে পারে নিকো গঞ্জালেসকে। তবে ম্যাচে বদলি হিসেবে ডি মারিয়া গেম টাইম পেতে পারেন। স্ট্রাইকার হিসেবে এই ম্যাচেও জুলিয়ান আলভারেজের শুরু করার সম্ভাবনা বেশি।

এদিকে, আরেক ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে লড়বে ব্রাজিল। বিশ্বকাপ বাছাইয়ে গেল সেপ্টেম্বরে বলিভিয়ার বিপক্ষে ৫-১ গড়ালে জয়ের পরই পেরুকে ১-০ গোলে হারায় সেলেসাওরা। এরপর ভেনেজুয়েলার সঙ্গে ড্র আর শেষ ম্যাচে তাদের লজ্জায় ডোবায় উরুগুয়ে। দলের সেরা তারকার নেইমারের অনুপস্থিতি হারে হারে টের পাচ্ছে ব্রাজিল। এছাড়া ইনজুরির কারণে ছিটকে গেছেন ক্যাসেমিরোও।

কলম্বিয়ার মাঠে তাদের হারানো কঠিন হলেও চ্যালেঞ্জ নিতে চায় দিনিজের দল। দু’দলের ১১ ম্যাচের মধ্যে ৬টি জয় ব্রাজিলের। একবার জিতেছে কলম্বিয়া, চারটি ম্যাচ হয়েছে ড্র।

চার জয়ে বর্তমানে টেবিলের শীর্ষে আছে আর্জেন্টিনা। বিপরীতে ৪ ম্যাচে দুই জয় ও এক ড্র নিয়ে দুইয়ে আছে উরুগুয়ে। সমান পয়েন্ট নিয়ে ব্রাজিলের অবস্থান তিনে।

খেলা দেখবেন যেভাবে
বাংলাদেশ থেকে কোনো চ্যানেলে ম্যাচগুলো সরাসরি না দেখা গেলেও অনলাইনে খেলা দেখার সুযোগ থাকছে। ভিইউস্পোর্ট স্ট্রিমিং ও সিবিএস স্পোর্টস গোলজো নেটওয়ার্কে ম্যাচ দুটি উপভোগ করা যাবে। এছাড়া দেখা যাবে ফুটবল বিষয়ক অনলাইন স্ট্রিমিং সাইট ইয়াল্লা টিভি ও ইয়াসিন টিভিতে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার