ভোট দিয়ে আ.লীগের রিফাত বললেন, দ্বিতীয় হওয়ার কোনো সুযোগ নেই

news-image

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে ভোট দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত। আজ বুধবার সকাল সাড়ে আটটার দিকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্রের এক নম্বর বুথে তিনি ভোটাধিকার প্রয়োগ করেন।

এরপর কেন্দ্র থেকে বের হয়ে সাংবাদিকদের এই মেয়র প্রার্থী বলেন, ‘প্রত্যাশা শুধুই জয়। নির্বাচনে দ্বিতীয় হওয়ার কোনো সুযোগ নেই।’

ইভিএমে ভোট দেওয়ার অভিজ্ঞতা ‘দারুণ’ উল্লেখ করে আরফানুল হক রিফাত বলেন, ‘চমৎকার পরিবেশ। নৌকার বিজয় হবে ইনশাহআল্লাহ!’

আজ শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন আওয়ামী লীগের এই প্রার্থী। তিনি আরও বলেন, ‘শান্তির কুমিল্লায় শান্তিপূর্ণভাবেই ভোট শেষ হবে বলে আশা করি।’

এদিকে, একই কেন্দ্রের চার নম্বর বুথে ভোট দিয়েছেন ঘোড়া প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার। ভোট দেওয়া শেষে তিনি অভিযোগ করে বলেন, ‌‘বিভিন্ন কেন্দ্রে বুথ কম রাখা হয়েছে। আগের নির্বাচনে ছয়টি বুথ রাখা হলেও এখন তিনটি দেখা গেছে। ফলে ভোটগ্রহণে ধীরগতি হতে পারে। বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছেছি। তিনি দেখছেন বলে জানিয়েছেন।’

‌‘এ ছাড়া সব কেন্দ্রেই আমার এজেন্ট দিতে পেরেছি। এ নিয়ে কোনো ধরনের ঝামেলা হয়নি। সুষ্ঠু ভোট হলে আমার জয় নিশ্চিত,’ বলেন নিজাম উদ্দিন কায়সার।

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের ভোটগ্রহণ আজ বুধবার সকাল ৮টায় শুরু হয়েছে, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এই ভোটগ্রহণ হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার