‘ভোট চুরি করতে সংবিধানের প্রেমে পড়েছে আওয়ামী লীগ’

news-image

চট্টগ্রাম ব্যুরো : ভোট চুরি করতে আওয়ামী লীগ সংবিধানের প্রেমে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আজ সোমবার সন্ধ্যায় চট্টগ্রামের চকবাজার কিশলয় কমিউনিটি সেন্টারে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) চট্টগ্রাম শাখা এ সমাবেশ ও ইফতার মাহফিলের আয়োজন করে।

আমীর খসরু বলেন, ‘মানুষের সুরক্ষা দেওয়া সংবিধানের কাজ। আজকে আওয়ামী লীগ মানুষের ভোটের অধিকার, মানবাধিকার, আইনের অধিকার, বাক স্বাধীনতা ও গণমাধ্যামের স্বাধীনতা কেড়ে নিয়েছে।’

সংবিধানের দোহাই দিয়ে পার পাওয়া যাবে না হুঁশিয়ার দিয়ে সাবেক এই বাণিজ্যমন্ত্রী বলেন, ‘একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে তারা সংবিধান পরিবর্তন করেছে। আবার তারাই বলছে সংবিধানের বাইরে গিয়ে ভোট করা যাবে না। যারা গণতন্ত্র কেড়ে নিয়েছে, আইনের শাসন কেড়ে নিয়েছে, তারা যদি সংবিধানের দোহায় দেয়, সেটা চলবে না। সংবিধানের দোহাই দিয়ে পার পাওয়া যাবে না।’

চট্টগ্রাম মেডিকেল কলেজ ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। ড্যাব কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. হারুন আল রশিদ, নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, ড্যাব কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যাপক ডা. আবদুস সালাম, সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গণি চৌধুরী, নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, জেলা ড্যাবের সাধারণ সম্পাদক ডা. বেলায়েত হোসেন ঢালী বক্তব্য রাখেন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান