ভোটে জেতার বাজেট নয়, সরকারের অন্য ‘মেকানিজম’ আছে: জি এম কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির (জাপা) জি এম কাদের সন্দেহ করছেন নির্বাচনে জিততে ক্ষমতাসীন সরকারের অন্য পন্থা রয়েছে। ভোটের বছরে বাজেটে কর বৃদ্ধির প্রতি ইঙ্গিত করে তিনি বলেছেন, বাজেট দিয়ে সরকারের নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা আছে বলে মনে হয় না, তাদের হয়তো অন্য ‘মেকানিজম’ আছে। এখন ভোট বাড়া বা কমায় কিছু যায় আসে না। স্বাভাবিকভাবে আওয়ামী লীগের ভোট কমার কথা, কারণ জিনিসপত্রের দাম আরও বাড়বে, নির্বঘ্নে বলা যায়।

বাজেট অধিবেশনের প্রথম দিনে শেষে জাতীয় সংসদের টানেলে সাংবাদিকদের প্রশ্নে বাজেট সম্পর্কে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেছেন বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের। সরকার কৃচ্ছতার কথা বললেও বাজেটে পরিচালনা ব্যয় বৃদ্ধিকে সন্দেহের চোখে দেখছেন। তার আশঙ্কা পরিচালনা ব্যয়ের টাকায় নির্বাচনকে প্রভাবিত করতে পারে সরকার। তিনি বলেছেন, পরিচালন ব্যয় অনেক বাড়ানো হয়েছে। এই পরিচালন ব্যয়ের মধ্যে সব কিছুই করা সম্ভব। পরিচালন ব্যয় খুব সহজভাবে ব্যয় করা যাবে। পরিচালন ব্যয় দিয়ে নির্বাচনে সুবিধা নিতে পারবে সরকার। উন্নয়ন ব্যয় অনেক কম। উন্নয়ন করে জনগণকে খুশি রাখা প্রবণতা কম। পরিচালক ব্যয়ের টাকা দিয়ে নির্বাচন পার করার একটি পরিস্থিতি হতে পারে।

চলতি বছরের চেয়ে ২০৩-২০২৪ অর্থবছরের বাজেটের আকার প্রায় ১ লাখ কোটি টাকা বেশি। জি এম কাদের বলেন, এই বাজেট বাস্তবসম্মত মনে করছি না। প্রত্যক্ষ করের পাশাপাশি সকল কিছুতেই পরোক্ষ কর বসানো হয়েছে। এতে সাধারণ ও মধ্যবিত্তের কষ্ট বাড়বে। জিনিসপত্রের দাম এমনিতেই বেশি, দ্রব্যমূল্য আরও বাড়বে। বাজেটে জনবান্ধব বা কল্যাণমুখী কিছু দেখছি না। নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ও গরীব মানুষ যাতে বেঁচে থাকতে পারে, সেই উপায় নেই বাজেটে। এই বাজেটকে জনবান্ধব বলা যাচ্ছে না।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার