ভোটের লাইনে দাঁড়িয়ে গান গাইলেন ইলিয়াস কাঞ্চন (ভিডিও)

news-image

বিনোদন প্রতিবেদক : চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন উপলক্ষে আনন্দের ঢেউ আছড়ে পড়েছে বিএফডিসিজুড়ে। আজ শুক্রবার সকাল থেকে শিল্পী আর উৎসুক জনতার ঢল নেমেছে এফডিসিতে। ভেতরে জমে ওঠে শিল্পীদের মিলনমেলা। ভোটের লাইনে দাঁড়িয়ে গান গাইতে দেখা যায় শিল্পীদের। গান গাইলেন সভাপতি প্রার্থী অভিনেতা ইলিয়াস কাঞ্চনও।

বিকেলে মজার ছলে ‘এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু’ গানটি সুরে সুরে গাইলেন ইলিয়াস কাঞ্চনসহ তার সঙ্গে থাকা অন্যান্য শিল্পীরা। এ সময় উপস্থিত তারকারা হাসিঠাট্টায় মেতে ওঠেন।

এদিকে, বিএফডিসি প্রাঙ্গণে নিরাপত্তার চাদরে মুড়ে উৎসমুখর পরিবেশে শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।

এবার দুটি প্যানেল নির্বাচনে অংশ নিয়েছে। একটি কাঞ্চন-নিপুণ ও মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল। ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলে রয়েছেন- সভাপতি ইলিয়াস কাঞ্চন, সাধারণ সম্পাদক নিপুণ, সহ-সভাপতি রিয়াজ আহমেদ ও ডি. এ তায়েব, সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক, সাংগঠনিক সম্পাদক শাহনুর, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নিরব হোসেন, দপ্তর ও প্রচার সম্পাদক আরমান, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মামনুন হাসান ইমন ও কোষাধ্যক্ষ পদে নির্বাচন করবেন অভিনেতা আজাদ খান। কার্যকরী পরিষদের সদস্য পদে প্রার্থী হয়েছেন অমিত হাসান, ফেরদৌস, শাকিল খান, নানা শাহ, আফজাল শরীফ, সাংকো পাঞ্জা, জেসমীন, কেয়া, পরীমণি, গাঙ্গুয়া ও সীমান্ত।

অন্যদিকে মিশা-জায়েদ প্যানেলে রয়েছেন- সভাপতি মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক জায়েদ খান। সহ-সভাপতি মনোয়ার হোসেন ডিপজল ও রুবেল, সহ-সাধারণ সম্পাদক সুব্রত, সাংগঠনিক সম্পাদক আলেকজান্ডার বো, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জয় চৌধুরী, দফতর ও প্রচার সম্পাদক জে কে আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক জাকির হোসেন, কোষাধ্যক্ষ ফরহাদ। এই প্যানেলের কার্যকরী পরিষদের সদস্য পদে প্রার্থী হয়েছেন, রোজিনা, অঞ্জনা, সুচরিতা, অরুণা বিশ্বাস, মৌসুমী, আসিফ ইকবাল, বাপ্পারাজ, আলীরাজ, নাদের খান ও হাসান জাহাঙ্গীর।

এ ছাড়া কার্যকরী পরিষদের সদস্য হিসেবে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন অভিনেতা ডন ও হরবোলা।

এবারের নির্বাচনে ভোটার ৪২৮ জন।

https://www.facebook.com/watch/?ref=external&v=465845275213238

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান