ভোজ্যতেলের দাম ‘কিছুটা’ না বাড়ালে আমদানি কমবে : কৃষিমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের বাজারে ভোজ্যতেলের দাম আরও বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, ‘ভোজ্যতেলের দাম আন্তর্জাতিক বাজারে অনেক বেড়েছে। ভোজ্যতেল আমাদের আমদানি করে চাহিদা মেটাতে হয়। এ অবস্থায়, তেলের দাম কিছুটা না বাড়ালে কেউ আমদানি করবে বলে মনে হয় না।’

আজ শনিবার টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।

ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার কঠোরভাবে বাজার মনিটর করছে জানিয়ে তিনি বলেন, পর্যাপ্ত পরিমাণে ভোজ্যতেল আমদানির চেষ্টা চলছে।
কৃষিমন্ত্রী বলেন, মোটা চালের দাম স্থিতিশীল আছে, সরু চালের দাম এখনও কিছুটা বেশি। তিনি বলেন, ‘কিন্তু আমাদের মনে রাখতে হবে, গত দুই বছরের করোনাকালে উন্নত বিশ্বের কৃষকরা আবাদ করেননি, মাঠে নামেননি, শ্রমিকেরা খনিতে নামেনি। আবার ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব রয়েছে। এসবের প্রভাব বাংলাদেশেও পড়েছে।’

ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে সর্বশেষ ভোজ্যতেলের দাম বাড়ানো হয়েছে। বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে আট টাকা বাড়িয়ে ১৬৮ টাকা করা হয়েছে। আর বোতলজাত ৫ লিটার সয়াবিন তেলের দাম হবে ৭৯৫ টাকা। এত দিন ছিল ৭৬০ টাকা। কিন্তু এরই মধ্যে আবার তেলের দাম বাড়াতে বাজারে কৃত্রিম সংকট তৈরির অভিযোগ উঠতে শুরু করেছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান