ভেঙেচুরে সবকিছু বরবাদ হয়ে যাচ্ছে : বুবলী

news-image

বিনোদন ডেস্ক : প্রকাশ পেয়েছে শাকিব খানের পরবর্তী সিনেমা ‘বরবাদ’র টিজার। ১ মিনিট ৪৪ সেকেন্ডের টিজারের এ ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শাকিব খান শেয়ার দিয়েছেন। যেখানে তার ভয়ংকর রূপ দেখা গেছে।

এবার বরবাদের টিজারের বিষয়ে ‍মুখ খুলেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। এক অনুষ্ঠানে তিনি উল্লেখ করেছেন যে, ‘সবকিছু তো বরবাদ হয়ে যাচ্ছে একদম, ভেঙেচুরে।’

শাকিব খানের জন্য অনেক অনেক শুভকামনা রইলো উল্লেখ করে বুবলী বলেন, তার ‌‘বরবাদ’ ছবির টিজার বের হয়েছে। ভেঙেচুরে একদম সবকিছু তো বরবাদ হয়ে যাচ্ছে। আমার পক্ষ থেকে শাকিব খানের জন্য অনেক অনেক শুভকামনা।’

‘অসাধারণ নির্মাণ, শাকিব খানের উপস্থাপন দুর্দান্ত। বরবাদ টিমের জন্য আমার মন থেকে শুভকামনা।’

তার কথায়, ‘শাকিব খান আমাদের বাংলাদেশ না, বাংলা ভাষাভাষী আমাদের বাংলা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় মেগাস্টার। তিনি অনেক বছর ধরে কাজ করছেন।’

প্রসঙ্গত, রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে এ সিনেমা প্রযোজনা করেছেন শাহরিন আক্তার সুমি। ১৮ কোটি টাকার প্রযোজনা বাজেটে নির্মিত এটি বাংলাদেশি চলচ্চিত্রগুলোর মধ্যে সবচেয়ে ব্যয়বহুল।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি