ভূমিকম্পে কী কী বিষয় সর্তক থাকবেন (ভিডিও)

news-image

ডেস্ক রির্পোট : শনিবারের পর রোববার আবারো রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আর এবারো নগরবাসী কিছু না বুঝে পরিমরি করে ভবন ছেড়ে রাস্তায় এলেন।

এর আগেও শনিবার তারা প্রাণ বাঁচাতে ভবন ছেড়ে রাস্তায় নামেন। যা ভূমিকম্প দুর্যোগ ব্যবস্থাপনার বিপরীত।

রোববার দুপুর ১টা ৯ মিনিটে যে ভূমিকম্প অনুভূত হয়।

নগরবাসী যে ভুল আবারো করলেন:

ভূমিকম্পের সময় যে যেখানে আছেন সেখানেই থাকবেন। বাইরে বের হলে বিপদ আরাে বেশি।

ইউএনডিপির দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাকসুদ কামাল জানিয়েছেন, অফিসে খাকলে শক্ত কোন জিিনস যেমন টেবিল, খাট বা দড়জার নীচে আশ্রয় নিতে হবে। আর ভবনের কলাম ও বীমের সংযােগ স্থলে আশ্রয় নিতে হবে। ভবন ভেঙ্গে পড়লেও কলাম ও বীমের মাঝে ফাঁকা থাকবে যা আপনার জীবন রক্ষা করবে। কলাম ও বীমের এই ফাঁকা জায়গাকে বলে লাইফ ট্রায়াঙ্গেল। যা রানা প্লাজা ধসের সময় দেখা গেছে।

বাইরে বের হলে বৈদ্যুতিক খুটি, গাছ পালা, ভবনসহ আরো অনেক কিছু ধসে পরে আপনার জীবন বিপন্ন হতে পারে। কম্পন শেষ হওয়ার পর সিড়ি দিয়ে বাইরে নেমে খোলা জায়গায় গিয়ে আশ্রয় নিতে হবে। ভূমিকম্পের সময় এবং পরে লিফট ব্যবহার করা যাবেনা।

যারা বাইরে বা গাড়িতে থাকবেন তারা ভূমিকম্পের সময় যতদূর সম্ভব খোলা জায়গায় থাকবেন। ভবন, বৈদ্যুতিক খুটি, গাছ পালার কাছে থাকবেন না।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার