ভূমিকম্পের উদ্ধারকারী কুকুরদের বিশেষ সম্মান জানাল তুরস্ক

news-image

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্ক ও সিরিয়ায় গত ৬ ফেব্রুয়ারি আঘাত হানে ৭ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প। ওই ভূমিকম্পের পর ধসে পড়ে শত শত ভবন। যেগুলোর নিচে আটকা পড়েন হাজার হাজার মানুষ। আটকে পড়াদের উদ্ধারে তুরস্কে উদ্ধারকারী পাঠায় পৃথিবীর প্রায় সব দেশ।

উদ্ধারকারী ছাড়াও বিশেষ প্রশিক্ষিত কুকুর পাঠায় মেক্সিকো, কিরগিজস্তান, চীন, থাইল্যান্ড, হাঙ্গেরি এবং যুক্তরাষ্ট্র।

প্রায় এক মাস উদ্ধারকাজ চালানোর পর নিজ দেশে ফিরে যেতে শুরু করেছে ওই কুকুরগুলো। দুঃসময়ে পাশে দাঁড়ানোয় এবার এসব কুকুরকে বিশেষ সম্মান জানিয়েছে তুরস্কের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা তার্কিস এয়ারলাইন্স।

সংস্থাটি জানিয়েছে, কুকুরগুলোর প্রতি কৃতজ্ঞতা জানাতে তাদের প্রথম শ্রেণি ও বিজনেস ক্লাসে করে নিজ দেশে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে তার্কিস এয়ারলাইন্সের এক কর্মকর্তা শুক্রবার (৪ মার্চ( সাংবাদিকদের বলেছেন, ‘এই বীর কুকুরদের সম্মান জানাতে আমাদের অন্তত এটি করার ছিল।’

তুরস্কে যেসব কুকুর এসেছিল সেগুলোর মধ্যে কয়েকটি ২০১৭ সালে মেক্সিকোর ভয়াবহ ভূমিকম্পের পর উদ্ধার অভিযানে অংশ নিয়েছিল।

উদ্ধার কাজের জন্য বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরগুলো নিজেদের ঘ্রাণ শক্তি দিয়ে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষের সন্ধান দিতে পারে। যখন তারা কোনো মানুষের সন্ধান পায় তখন নিজেদের প্রশিক্ষকদের সিগন্যাল দেয়।

এদিকে তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা সেই ভূমিকম্পে ৫০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। বর্তমানে ধসে পড়া ভবনগুলো পরিষ্কার ও সেখানে নতুন ভবন নির্মাণের কাজ শুর করেছে তুরস্কের সরকার।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান