ভুঁড়ি পরিষ্কারের সহজ ৩ পদ্ধতি

news-image

খুবই মজাদার এবং সুস্বাদু খাবার হল গরুর ভুঁড়ি। এটি খেতে যেমন মজা তেমনি এটি পরিষ্কার করতেও বেশ ঝামেলা। কোরবানির পর পশুর ভুঁড়ি পরিষ্কার নিয়ে কমবেশি সবাই ঝামেলায় পড়ে থাকেন। তাই আজ আমরা জেনে নিবো সহজ ২ টি পদ্ধতি যা অবলম্বন করে আপনি খুব সহজেই ভুড়ি পরিষ্কার করে নিতে পারবেন।

পদ্ধতি-১

ভুঁড়ি পরিষ্কারের জন্য চুন খুব ভালো কাজ করে। একটি বালতিতে শুকনো চুন এর সাথে পরিমাণমতো পানি মিশিয়ে নিন। এবার টুকরো করা ভুঁড়িগুলোকে ৪০ মিনিট ভিজিয়ে রাখুন চুনের পানিতে। খেয়াল রাখুন যাতে ভুঁড়িগুলো যেন চুনের পানিতে ডুবে থাকে। এবার চুনের পানি থেকে ভুঁড়ি গুলো তুলে চামচ দিয়ে ভালোভাবে ময়লা গুলো উঠিয়ে নিন।

পদ্ধতি-২

প্রথমেই ভুঁড়ি ছোট টুকরা করে কেটে নিন। এরপর ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিন। এখন বড় এক পাতিল পানি ফুটিয়ে ভুঁড়ির টুকরোগুলো পানিতে দিয়ে কিছুক্ষণ রেখেই তুলে ফেলুন। এইবার একটি চামচ এর সাহায্যে আঁচড়ে আঁচড়ে ভুঁড়ির গায়ে লেগে থালা কালো ময়লা গুলো তুলে নিন।

ভুঁড়ির যে অংশ খাঁজকাটা থাকে, সেই অংশ আরও কয়েক সেকেন্ড গরম পানিতে ভিজিয়ে রাখুন। তবে বেশিক্ষণ ভিজিয়ে রাখবেন না। কারণ বেশিক্ষণ ভিজিয়ে রাখলে ময়লা আরও আটকে যেতে পারে।

পদ্ধতি-৩

প্রাথমিকভাবে পরিষ্কার করা হয়ে গেলে ভালো করে ধুয়ে নিন ভুঁড়ি গুলো। এরপর একটি বড় পাতিলে পানি ফুটিয়ে এতে ১ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে কেটে রাখা ভুঁড়ির টুকরো দিয়ে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করুন। এতে করে ভুঁড়ির তেল ও ময়লা ভেসে উঠবে। এরপর পানি ঝরিয়ে গরম অবস্থায় চামচ দিয়ে চেঁছে ময়লা উঠিয়ে ফেলুন।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার