ভিসা জটিলতা, অস্ট্রেলিয়ায় ঢুকতে পারলেন না জকোভিচ

news-image

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নিতে পারছেন না বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচ। করোনার টিকা না নেওয়া সংক্রান্ত জটিলতার কারণে তার অস্ট্রেলিয়ার ভিসা বাতিল করা হয়েছে। জকোভিচ বিশেষ মেডিকেল প্যানেলের ছাড়পত্র নিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নিতে এসেছিলেন। পরে তাকে মেলবোর্ন বিমানবন্দরে আটকে দেওয়া হয়।

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বুধবার অস্ট্রেলিয়ার স্থানীয় সময় মধ্যরাতে মেলবোর্ন বিমানবন্দরে পা রাখেন জকোভিচ। কিন্তু তারপরেই বাধে বিপত্তি। জকোভিচের ভিসার আবেদনপত্রে ‘ভুল’ থাকায় তাকে বিমানবন্দর থেকে অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। ফলে শেষ পর্যন্ত ভিসা জটিলতার কারণে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামে অংশ নিতে পারছেন না জকোভিচ।

তবে জকোভিচ এমন জটিলতার সম্মুখীন হতে চলেছেন তার ইঙ্গিত পাওয়া গিয়েছিল অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের বক্তব্যে। তিনি বলেছিলেন, ‘কীসের ভিত্তিতে নোভাক জকোভিচকে মেডিকেল প্যানেল ছাড়পত্র দিয়েছে মেলবোর্নে আসার পর তা তাকে জানাতে হবে। সেটা সন্তোষজনক মনে হলে তিনি অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নিতে পারবেন। অন্যথায় পরবর্তী ফ্লাইটে তাকে ফেরত পাঠানো হবে। তিনি যত গুরুত্বপূর্ণ ব্যক্তি হন না কেন, এ দেশে কারও জন্য কোনো বিশেষ সুবিধা থাকতে পারে না।’

মেলবোর্ন বিমানবন্দরে রাতে বিশ্বের এক নম্বর টেনিস তারকার আটকেপড়া সেই কথায় সত্য প্রমাণিত করলো। করোনা টিকা নেওয়া সংক্রান্ত বিধিনিষেধের কারণে বিশ্বের অনেক দেশের টেনিস তারকা অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নিতে পারছেন না। প্রথমে জকোভিচকে বিশেষ ছাড় দেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে গ্র্যান্ড স্ল্যামে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়নি। তিনি করোনাভাইরাসের প্রতিষেধক টিকা নেননি।

অস্ট্রেলিয়ান ওপেন আয়োজকরা টিকার ব্যাপারে ছাড় দেওয়ার ক্ষেত্রে চার-পাঁচটি আবেদন মঞ্জুর করেছে। তার মধ্যে জোকোভিচও ছিলেন। তবে সেই আবেদনও বিফলে যাচ্ছে।

এর আগে সোমবার জকোভিচ জানিয়েছিলেন, জীবনের ২১তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্যে তিনি অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে নামবেন। সংগঠকরাও জানিয়েছিলেন, মেলবোর্নে খেলতে হলে সংশ্লিষ্ট খেলোয়াড় করোনার টিকা নিয়েছেন কি না তা তাকে বলতে হবে। এছাড়া মেডিকেল প্যানেলের বিশেষ অনুমতি থাকলে তাকে খেলতে দেওয়া হবে। সার্বিয়ান এই তারকা দ্বিতীয় পথ বেছে নেন।

টেনিস অস্ট্রেলিয়া ও দেশটির স্থানীয় সরকার জোকোভিচের প্রতি পক্ষপাতিত্ব হয়নি সেটা জোরেশোরে বলে আসছে। এমনকি তাকে কোনো বিশেষ সুবিধাও দেওয়া হয়নি। কিন্তু দেশটির সাধারণ মানুষ ভাবছেন উল্টো।

মেলবোর্নের এক বাসিন্দা ক্রিস্টিন ওয়ার্টন বলেন, ‘টিকা নেওয়া থেকে শুরু করে সব ধরনের করোনা বিধি আমরা একনিষ্ঠভাবে মানছি। কিন্তু এখানে এমন একজন বিদেশিকে প্রবেশের বিশেষ অনুমতি দেওয়া হলো যিনি কোভিড বিধির পরোয়া করেন না। এর চেয়ে লজ্জার কিছু হয় না।’

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার