ভিন্ন স্বাদে ডিমের মালাইকারি

news-image

নিউজ ডেস্ক : ডিম খেতে কমবেশি সবাই-ই পছন্দ করে। এতে আছে প্রোটিনের পাশাপাশি প্রচুর পরিমাণে ভিটামিন ডি, ভিটামিন বি৬ ও ভিটামিন বি১২। ডিম দিয়ে নানা রকমের মজাদার খাবার তৈরি হয়। তবে ডিমের এই রেসিপিটি একটু আলাদা, এতে আনে স্বাদের পরিবর্তন। চলুন জেনে নেই রেসিপিটি সম্পর্কে-

তৈরির পদ্ধতি-

প্রয়োজনীয় উপকরণ-

১. ডিম- ৬ টি

২. পেঁয়াজ বাটা- ৩ চা চামচ

৩. রসুন বাটা- দেড় চা চামচ

৪. আদা বাটা- ২ চা চামচ

৫. নারিকেল দুধ- ৩ কাপ

৬. লালমরিচের গুঁড়ো- ১/২ চা চামচ

৭. ধনিয়া গুঁড়ো- ১/২ চা চামচ

৮. বাদাম বাটা- ৩ চা চামচ

৯. হলুদ গুঁড়ো- ১ চা চামচ

১০. টমেটো কুঁচি- ২/৩ কাপ

১১. তেল- ৩ চা চামচ

১২. লবণ- স্বাদমতো

১৩. কাঁচামরিচ বাটা- ২ চা চামচ

১৪. ধনেপাতা- সামান্য

১৫. টেলে রাখা জিরা গুঁড়ো- ৩ চা চামচ

১৬. গরম মসলার গুঁড়ো- ১/২ চা চামচ
প্রস্তুত পদ্ধতি-

প্রথমে ডিম সেদ্ধ করে নিয়ে দুই ভাগ করে কেটে আলাদা পাত্রে তুলে রাখুন। একটি প্যানে তেল গরম করে তাতে পেঁয়াজ বাটা, রসুন বাটা ও আদা বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে দিন। সা্থে একটু পানি যোগ করতে পারেন। এবার এতে লবণ, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, টমেটো কুঁচি ও কাঁচামরিচ বাটা দিয়ে দিন। মাঝারী আঁচে সময় নিয়ে সব মসলাগুলো একসাথে ভুনা করে নিন। মসলা কষানো হয়ে গেলে এতে নারকেল দুধ ও বাদাম বাটা মিশিয়ে জ্বালিয়ে নিন। কিছুক্ষণ পর ঝোল ঘন হয়ে আসবে। তারপর ভাজা জিরা গুঁড়ো ও গরম মসলার গুঁড়ো ছিটিয়ে কিছুক্ষণের জন্য মালাইকারি হালকা আঁচে দমে রাখুন। ঝোল ঘন হয়ে আসলে ডিমগুলো দিয়ে দিন। উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিয়ে গরম গরম পরিবেশন করুন। এটা দেখতে যেমন দারুন, তেমনি খেতেও মজার।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার