ভিন্ন স্বাদে ঝটপট ডিম বিরিয়ানির রেসিপি

news-image

নিউজ ডেস্ক : বিরিয়ানির নাম শুনলেই অনেকের জিভে জল চলে আসে। এটি খেতে সবাই খুব পছন্দ করে। তবে বিরিয়ানি খেতে ইচ্ছা করছে কিন্তু বাড়িতে মাংস নেই, এমন হলে কী করনীয়? বিরিয়ানিতে মাংস থাকতেই হবে, এমন তো কোনো কথা নেই। মাংস ছাড়াও তো বিরিয়ানি রান্না করা যায়, তাই না!

তাহলে আর দেরি কেন ঝটপট রেঁধে ফেলুন ডিম বিরিয়ানি। এটি তৈরিতেও সময় কম লাগে।

প্রয়োজনীয় উপকরন-

১. দুই কাপ বাসমতি চাল

২. ৪টি ডিম, (সেদ্ধ অর্ধেক করে কাটা)

৩. পেঁয়াজ কুচি ১ কাপ

৪. ৫ টেবিল চামচ তেল

৫. দেড় চা চামচ জিরা

৬. ৩ টেবিল চামচ আদা-রসুন বাটা

৭. দেড় টেবিল চামচ কাজু বাদাম

৮. ৪ টেবিল চামচ টক দই

৯. ধনেপাতা কুচি

১০. সামান্য জিরা গুঁড়া ২ টেবিল চামচ

১১. ৫টা কাঁচা মরিচ

১২. ১ চা চামচ হলুদ গুঁড়া

১৩. ২ টেবিল চামচ ধনে গুঁড়া

১৪. ২ চা চামচ গরম মশলা গুঁড়া

১৫. ২ চা চামচ মরিচ গুঁড়া

১৬. ৪ চা চামচ লেবুর রস।

১৭. পেঁয়াজ বেরেস্তা ও লবণ স্বাদমতো

তৈরি পদ্ধতি: প্রথমে কড়াইতে তেল গরম করে নিতে হবে। এরপর ডিমগুলোকে সোনালি করে ভেজে তুলে নিন। এবার একটি বড় কড়াইতে মাঝারি আঁচে তেল গরম করে নিন। এতে জিরা দিয়ে দিন। জিরাটা একটু ভাজা হয়ে আসলে কাঁচা মরিচ দিয়ে একটু আরেকটু ভেজে নিন। এরপর পেঁয়াজ, আদা-রসুন বাটা এবং কাজু বাদাম দিন। এরপর পেঁয়াজ নরম হয়ে আসা পর্যন্ত ঢেকে রান্না করুন। পরে দিন ধনে এবং মরিচ গুঁড়া দিন। এরপর হলুদ গুঁড়া, গরম মশলা, জিরা গুঁড়া এবং টক দই দিন। রান্না করতে থাকুন যতক্ষণ না তেল ওপরে উঠে আসে। তেল উপরে উঠে এলে তাতে ডিমগুলো দিয়ে দিন। এরপর সেদ্ধ বাসমতী চালের ভাত ওপরে দিয়ে দিন। ডিমের ওপরে সমান করে সাজিয়ে দিন ভাত।

এরপর দিন বেরেস্তা, ধনেপাতা কুচি। সামান্য পানি ছিটিয়ে দিন যাতে বেশি শুকনো হয়ে না যায়। ঢাকনা দিয়ে কম আঁচে দমে রাখুন ১৫ থেকে ২০ মিনিট। এরপর ঢাকনা তুলে লেবুর রস দিয়ে দিন। এবার পরিবেশন করুন গরম গরম মজার ডিম বিরিয়ানি।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার