ভিন্ন স্বাদের স্পাইসি বিফ সিজলিং

Spicy-beef-sizling20160905170740প্রতিদিনকার খাবারে ভিন্ন স্বাদ পেতে চান সবাই। তার তা যদি হয় চাইনিজ কোনো আইটেম তাহলে তো কথাই নেই। ঈদের গরুর মাংসের একঘেয়ে স্বাদ বদলাতে আজকে জেনে নিন অত্যন্ত সুস্বাদু স্পাইসি বিফ সিজলিংয়ের সবচাইতে সহজ রেসিপিটি।

উপকরণ : আধা কেজি হাড় ছাড়া গরুর মাংস, ২ কোয়া রসুন কুচি, ৩টি বড় পেয়াজ ৪ খণ্ড করে ভাঁজে ভাঁজে ছাড়ানো, ১টি ক্যাপসিকাম (লম্বা করে কাটা), আধা কাপ টমেটো সস, ২ টেবিল চামচ সয়া সস, ৩ চা চামচ চিলি সস, ১ টেবিল চামচ ফিশ সস, আধা চা চামচ স্বাদ লবণ, ১ টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার, ২ চা চামচ মরিচ গুঁড়ো, ৩টি শুকনা মরিচ, তেল পরিমাণ মতো, সামান্য মাখন, টেস্টিং সল্ট স্বাদ মতো, লবণ স্বাদ মতো, পানি প্রয়োজন মতো।

পদ্ধতি : প্রথমে মাংস ধুয়ে নিয়ে পাতলা লম্বাটে করে টুকরা করুন। এবং মাংসে অর্ধেকটা পরিমাণে সকল সস অর্থাৎ সয়াসস, ফিশ সস, চিলি সস, টমেটো সস ও কর্ন ফ্লাওয়ার দিয়ে মাখিয়ে ১ ঘণ্টা রাখুন। এরপর কড়াইতে মাংস ও অল্প পানি দিয়ে সেদ্ধ করে পানি শুকিয়ে নিন। চুলায় সিজিলিং ট্রে দিয়ে খুব ভালো করে গরম করে নিন এবং গরম ট্রেতে মাখন দিয়ে মাংস ঢেলে হালকা ভাজা ভাজা করে নিন। যদি ট্রে না থাকে তাহলে সাধারণ ফ্রাইং প্যানেও এই কাজটি করে নিতে পারেন। এরপর আরেকটি পাত্রে তেল গরম করে নিয়ে তেলে শুকনো মরিচ, রসুন ও পেঁয়াজ দিয়ে ভাজুন। পেঁয়াজ নরম হলে বাকি অর্ধেকটা সকল সস এবং ক্যাপসিকাম কুচি, টেস্টিং সল্ট, শুকনো মরিচের গুঁড়ো, লবণ ও মাংস দিয়ে নাড়ুন। ফ্রাইড রাইস, খিচুড়ি বা পোলাওয়ের সাথে গরম গরম পরিবেশন করুন দারুণ সুস্বাদু স্পাইসি বিফ সিজলিং।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার