ভিন্ন নামেও জামায়াতের নিবন্ধনের সুযোগ নেই: নির্বাচন কমিশনার

news-image

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, রাজনৈতিক দল হিসেবে ভিন্ন কোনো নামে নির্বাচন কমিশনে জামায়াতে ইসলামীর তালিকাভুক্ত হওয়ার সুযোগ নেই। আজ সোমবার নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মো. আলমগীর বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন আদালতের আদেশে বাতিল হয়েছে। অন্য নামে হলেও তো জিনিস একই। দলের গঠনতন্ত্র যদি আমাদের সংবিধানের সঙ্গে অসঙ্গতিপূর্ণ হয়, তাহলে তো কোনো সুযোগ নেই।’

যদি ভিন্ন নামে নতুন করে আবেদন করে, তাহলে কি সুযোগ আছে-এমন প্রশ্নে আলমগীর বলেন, ‘একই মানুষ আসবে কি না, তা তো আর বলতে পারব না। যারা আবেদন করছেন, যদি দেখি যে ক্রাইটেরিয়া মেলে না, তাহলে তো দিতে পারব না।’

ইসিতে দল নিবন্ধনের জন্য পাঁচ হাজার টাকা ফি দিয়ে আবেদন করতে হয়। সেই সঙ্গে গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী তিনটি শর্তের অন্তত একটি পূরণ করতে হয়। শর্তগুলো হলো- দলটির একটি সক্রিয় কেন্দ্রীয় কার্যালয়, দেশের কমপক্ষে এক-তৃতীয়াংশ প্রশাসনিক জেলায় কার্যকর কমিটি এবং সদস্য হিসেবে অন্তত ১০০টি উপজেলা/মেট্রোপলিটন থানায় প্রত্যেকটিতে কমপক্ষে ২০০ ভোটারের সমর্থন সম্বলিত দলিল প্রদর্শন।

২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকার আমলে রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া শুরুর সময় অন্য ৩৮টি দলের সঙ্গে নিবন্ধিত হয়েছিল জামায়াত। এই দলটিকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে তরীকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, জাকের পার্টির মহাসচিব মুন্সি আবদুল লতিফ, সম্মিলিত ইসলামী জোটের সভাপতি মাওলানা জিয়াউল হাসানসহ ২৫ জন ২০০৯ সালের জানুয়ারিতে একটি রিট আবেদন করেন। ওই রিট আবেদনের শুনানি শেষে হাইকোর্ট ২০১৩ সালের ১ অগাস্ট জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান