ভিনির ছবি দিয়ে পেলের আত্মার শান্তি চাইলেন মধুমিতা!

news-image

বিনোদন ডেস্ক : পৃথিবীর মায়া ত্যাগ করেছেন ফুটবলের রাজা পেলে। তার মৃত্যুতে শোকাহত গোটা ফুটবল দুনিয়া। শোকে ভাসছে বিনোদন জগতও। পেলের মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন অনেক তারকা অভিনেতা-অভিনেত্রীরা। এর মধ্যে রয়েছেন কলকাতার পাখি খ্যাত অভিনেত্রী মধুমিতা।

তবে শোক প্রকাশ করতে গিয়ে একটি ভুলও করে ফেলেছেন জনপ্রিয় এই অভিনেত্রী। আত্মার শান্তি কামনা করতে পেলের সঙ্গে জুড়ে দিয়েছেন ব্রাজিলের বর্তমান সময়ের তারকা লেফট উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়রের ছবি। আর এতেই উত্তাল নেট দুনিয়া। এরপর তোপের মুখে নতুন পোস্ট দেন মধুমিতা। তবে ভক্তরা সেখানেও ক্ষোভ প্রকাশ করেন।

এক ভক্ত সেই পোস্টে মন্তব্য করেছেন, ‘তুমি টলিউডের একজন বড় অভিনেত্রী। তুমি যখন কোনো কিংবদন্তিকে নিয়ে কিছু পোস্ট করবে, তখন মনে রাখবে তুমি কী শেয়ার করছ। এটা ছোট ভুল কিন্তু বড় ধরনের অপমান। তোমার ভালোর জন্যই এটা মনে রেখ।’

আরেকজন মন্তব্য করেছেন, ‘কম জানাটা অন্যায় নয়, কিন্তু ‘আমি কম জানি’ এটা না জানা অন্যায়।’

ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন ধরে লড়াই করছিলেন পেলে। কেমোথেরাপি কাজ না করায় গত নভেম্বরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তার শারীরক অবস্থার ক্রমশ অবনতি হতে থাকে। গতকাল বৃহস্পতিবার ব্রাজিলের সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

পেলের মেয়ে কেলি নাসিমেন্তো ইনস্টাগ্রামে পোস্ট করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তবে সম্প্রতি শেষ হওয়া কাতার বিশ্বকাপের মাঝ থেকে আলবার্ট আইনস্টাইন হাসপাতালে চিকিৎসা চলছিল পেলের। একবার তো মৃত্যুর গুজবও ছড়িয়েছিল। তবে কয়েক ঘণ্টার মধ্যে তার মেয়ে কেলি নসিমেন্তো জানান, নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে তার বাবাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

পরে জানতে পারা যায়, পেলের ক্যান্সারের অবস্থার অবনতি হয়েছে। অসুস্থতার কারণে এবারের বড় দিনও এই কিংবদন্তি হাসপাতালে কাটান।

পেলে বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জিতেছেন। সেলেসাওদের হয়ে ১৯৫৭ থেকে ’৭১ পর্যন্ত ৯২ ম্যাচ খেলে ৭৭টি গোল করেছেন তিনি। তিনি এখনও ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা। এ ছাড়া পেলের নামের পাশে জ্বলজ্বল করছে ফুটবল বিশ্বের রেকর্ড এক হাজার ২৮১টি গোল, যা আজও ভাঙতে পারেনি কেউ।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার