ভিকি-ক্যাটরিনার বিয়ের ভিডিওর এত দাম!

news-image

বিনোদন ডেস্ক : বিয়ে করলেন বলিউড তারকা ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। গতকাল রাজস্থানের সোয়াই মাধোপুরের সিক্স সেন্সেস দুর্গে তাদের বিয়ে সম্পন্ন হয়। বরযাত্রী সাফা আর শেরওয়ানি পরে রাজপুতানাদের সাজে বিয়ের আসরে আসেন। ঐতিহ্যবাহী গাড়িতে করে হাজির হন ভিকি। বরযাত্রীকে গোলাপ আর সুগন্ধি দিয়ে স্বাগত জানায় কনেপক্ষ। এর পর সাদা ঘোড়ায় টানা রথে চেপে বিয়ের মণ্ডপে যান ভিকি, আর ক্যাটরিনা আসেন পালকি চড়ে। জানা গেছে, এই বিয়ের ভিডিও ওটিটি প্ল্যাটফর্মের জন্য বিক্রি হয়েছে ৮০ কোটি রুপিতে!

বিয়ের মণ্ডপ রাজওয়াড়াদের মতো সাজানো হয়। বিয়ের প্রক্রিয়া শুরু হয় হিন্দু রীতি মেনে। সন্ধ্যায় ভিকি-ক্যাট সাত পাকে বাঁধা পড়েন। এর পর ছিল রাজকীয় নৈশভোজ। সেই ভোজ শেষে ছিল পুলসাইড পার্টি। সিক্স সেন্সেস ফোর্টে খাবারের মধ্যে ছিল গুজরাটি বখলায়া, মুগডালের বরফি, চকো বাইট, কাজু পানসহ আরও নানা কিছু। গত ৮ ডিসেম্বর ভিকি ও ক্যাটের গায়েহলুদের অনুষ্ঠান হয়েছে। এদিন হবু দম্পতি পরেছিল হলুদ রঙের পোশাক, সঙ্গে অতিথিরাও। করণ জোহর, ফারাহ খান, নেহা ধুপিয়া, অঙ্গদ বেদিসহ প্রায় ৬০ জন অতিথি বিয়েতে গেছেন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান