ভিকারুননিসায় ভর্তির লটারি শুরু ১০ ডিসেম্বর

news-image

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে আসন্ন শিক্ষাবর্ষে (২০১৭ সাল) প্রথম শ্রেণিতে ভর্তির জন্য লটারি ১০ ডিসেম্বর শুরু হবে। যা চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত।

বুধবার প্রথম শ্রেণিতে ভর্তির জন্য প্রাথমিক বাছাই তালিকা প্রকাশ করা হয়েছে। প্রাথমিক বাছাইয়ে প্রায় ৯ হাজার আবেদন নির্বাচন করা হয়েছে বলে স্কুল সূত্র জানিয়েছে।

স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৫ অক্টোবর ভর্তির আবেদন শুরু হয়। অনলাইনে আবেদন চলে ১ নভেম্বর পর্যন্ত।

জানা গেছে, ভিকারুননিসার বসুন্ধারা, ধামমন্ডি, আজিমপুর ও বেইলি রোড ক্যাম্পাসে প্রথম শ্রেণির দিবা-প্রভাতি শাখায় বাংলা ও ইংলিশ ভার্সনে প্রায় ১২০০ শূন্য আসন রয়েছে। এর প্রেক্ষিতে ২০ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। এর মধ্য থেকে যাচাই-বাছাই করে প্রায় ৯ হাজার আবেদনকারীকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। তাদের তালিকা বুধবার নোটিশ বোর্ডে ঝুলিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।

ভর্তি সংক্রান্ত বিষয়ে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নাজনীন ফেরদৌস (ভারপ্রাপ্ত)  বলেন, প্রথম শ্রেণিতে ভর্তির লটারি ১০, ১১, ১২ ও ১৩ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বেইলি রোডের মূল ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। উন্মুক্ত লটারি কার্যক্রম তদারকির জন্য সরকারি প্রতিনিধি চেয়ে গত ৩ ডিসেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে (মাউশি) আবেদন করা হয়েছে।

দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণিতে ভর্তি শুরু বিষয়ে অধ্যক্ষ বলেন, স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফলের পর আসন সংখ্যা নির্ণয় করা হবে। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে এসব শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হবে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার