ভিএলসি মিডিয়া প্লেয়ারে বিপদ

news-image

প্রযুক্তি ডেস্ক।। কম্পিউটারে ভিডিও দেখা, গান শোনার একটি জনপ্রিয় প্লেয়ার হলো ভিএলসি মিডিয়া প্লেয়ার। তবে এই মুহূর্তে এই প্লেয়ারটি ব্যবহারকারীদের কাছে বিপদজনক হয়ে উঠছে। ভিএলসি মিডিয়া প্লেয়ারে নিরাপত্তা ত্রুটি পাওয়া গেছে বলে জানিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকেরা। তাদের সফটওয়্যার ত্রুটি ব্যবহার করে সাইবার দুর্বৃত্তরা ডিভাইসে ম্যালওয়্যার ঢোকাতে পারে। বিষয়টি স্বীকার করেছে ভিএলসি সফটওয়্যারের নির্মাতা ভিডিওল্যান।

এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, সম্প্রতি বিশ্বব্যাপী ৩০০ কোটির বেশি ডাউনলোডের খবর জানিয়েছিল জনপ্রিয় ওপেন সোর্স ভিডিও স্ট্রিমিং অ্যাপ ভিএলসি। তবে সেই সাফল্যের কয়েক দিনের মধ্যেই এ সফটওয়্যারে নিরাপত্তা ত্রুটির বিষয়টি সামনে এসেছে। এ ত্রুটি কাজে লাগিয়ে হ্যাকাররা কম্পিউটারে সার্ভিস অ্যাটাক, ফাইল করাপ্ট করে দেওয়া, তথ্য চুরির মতো কাজ করতে পারে। তবে এখন পর্যন্ত কোনো কম্পিউটার এ ধরনের আক্রমণের শিকার হয়েছে কি না, এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।

নিরাপত্তা প্রতিষ্ঠান সিইআরটি-বান্ডের বিশেষজ্ঞরা প্রথম ত্রুটির বিষয়টি সামনে আনেন। তাদের তথ্য অনুযায়ী, উইন্ডোজ, ইউনিক্স ও লিনাক্স অপারেটিং সিস্টেমের ভিএলসি প্লেয়ারে এ ত্রুটি পাওয়া গেছে। ভিডিও ল্যান কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যা সমাধানে কাজ শুরু করেছে তারা। ইতিমধ্যে সমাধানের কাজ ৬০ শতাংশ এগিয়েছে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার