ভাড়াটে খুনি সজল!

news-image

বিনোদন প্রতিবেদক : বাংলাদেশের কোনো এক গ্রামের মেম্বার শামীমা নাজনীন। প্রকাশ্যে জনপ্রতিনিধি হলেও আড়ালে সে আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া। গ্রামের একজনকে খুন করার জন্য ভাড়াটে খুনি সজলকে নিয়ে আসে সে। তাকে দেখে গ্রামের লোকজন কানাঘুষা শুরু করে। সজল গ্রামের মানুষের সঙ্গে মিশে আর তার প্রতি লোকজনের কৌতূহল বাড়তেই থাকে।

ওদিকে গ্রামের মেম্বার তাকে হুমকি দেয়। জানায়, যে জন্য তাকে আনা হয়েছে সে কাজ দ্রুত করে চলে যেতে। সজল খুনি হলেও তার একটা নীতি আছে’ এমনই গল্প নিয়ে তৈরি হয়েছে নাটক ‘আয়েশা’। আনন জামানের রচনা ও চিত্রনাট্যে নাটকটি নির্মাণ করেছেন শদ্ধমান চৈতন।

নাটকের ভাড়াটে খুনির চরিত্রে অভিনয় করেছেন আবদুর নূর সজল। আরও আছেন শামীমা নাজনীন, মীম মানতাশা, শামীম শান, সুজাত শিমুল, রাখাল সবুজ প্রমুখ।

নির্মাতা জানান, আগামীকাল রাত ১০টায় বৈশাখী টেলিভিশনে প্রচার হবে ‘আয়েশা’।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান