ভাসানচর থেকে পালানোর সময় ২৪ রোহিঙ্গা আটক

news-image

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়ার ভাসানচর থেকে পালানোর সময় ২৪ রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও কোস্ট গার্ড। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ভাসানচর বিসিজি স্টেশনের ১০ কিলোমিটার দক্ষিণের গভীর জঙ্গল থেকে তাদের আটক করা হয়।
জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম রাতে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বুধবার দিবাগত রাত ২টা থেকে কিছু রোহিঙ্গা পালানোর উদ্দেশে ওই স্থানে জড়ো হওয়ার গোপন সংবাদের ভিত্তিতে এপিবিএন ও কোস্ট গার্ডের সিভিল টিম সেখানে অভিযান চালায়। বৃহস্পতিবার গভীর রাতে নৌকাযোগে তাদের চট্টগ্রাম রওয়ানা দেয়ার কথা ছিল।

আটক রোহিঙ্গারা হলেন, ২৮ নম্বর ক্লাস্টারের জে ৫-৬ নম্বর কক্ষের রবি উল্লাহর ছেলে এহেসান উল্লাহ (২২), তার স্ত্রী কিসমতারা (২১), মেয়ে সুমাইয়া (৫), আকিফা আক্তার (৩), ছেলে মো. রাসেদ উল্যাহ (১০ মাস), ৮ নম্বর ক্লাস্টারের এম-৯ কক্ষের মনিরের স্ত্রী সেনোয়ারা (২৫), তার মেয়ে রিয়া মনি (৪), সিপা মনি (২), ৫০ নম্বর ক্লাস্টারের সি-৬ কক্ষের নুর আলমের ছেলে নুরুল আজিম (২৩), তার স্ত্রী সৈকত আরা (১৮), ছেলে নুরুল হাকিম (১০), ২৩ নম্বর ক্লাস্টারের সি ১১-১২ নম্বর কক্ষের আবদুল হাসিমের ছেলে মো. ইব্রাহিম (৩১), তার স্ত্রী জামালিদা (২৬), ছেলে আবদুল কাদের (৮), মেয়ে আল মরিজা (৭), নুর কায়িদা (৫), ফাতেমা (১০ মাস), ৬০ নম্বর ক্লাস্টারের এফ-১১ নম্বর কক্ষের মৃত নুর আহমেদের ছেলে মো. আলী (১৯), ২৪ নম্বর ক্লাস্টারের কে ৩-৫ নম্বর কক্ষের মৃত রহমত উল্লাহর ছেলে সেফায়েত উল্লাহ (২৮), তার মেয়ে নয়ন (১২), জান্নাতুল ফেরদাউস (৮), সুমাইয়া (৫) হাসিনা (২)।

আটকের পর তাদের ভাসানচরের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের প্রতিনিধি ও ক্যাম্প ইনচার্জ (সিআইসি) অফিসে হস্তান্তর করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান পুলিশ সুপার।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার