ভাসানচরে রোহিঙ্গাদের সহায়তায় জাতিসংঘের সঙ্গে চুক্তি শনিবার

news-image

নিজস্ব প্রতিবেদক : ভাসানচরে স্থানান্তর করা রোহিঙ্গাদের মানবিক সহায়তার জন্য বাংলাদেশের সঙ্গে চুক্তি করছে জাতিসংঘ। আগামী শনিবার (৯ অক্টোবর) দুপুর ১২টায় সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে এ চুক্তি সই হবে।

বাংলাদেশ সরকারের পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন ও বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-এর প্রতিনিধি ইয়োহানেস ভন ডার ক্লাও চুক্তিতে সই করবেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীর একান্ত সচিব (পিএস) খন্দকার মু. মুশফিকুর রহমান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, ‘এ চুক্তির আওতায় ভাসানচরের রোহিঙ্গাদের সহায়তা দেবে জাতিসংঘ। পাশাপশি কক্সবাজারে থেকে সেখানে স্থানান্তরেও সহায়তা করবে তারা।’

তিনি জানান, কক্সবাজারে রোহিঙ্গাদের খাবার, ওষুধসহ নানা ধরনের মানবিক সহায়তা জাতিসংঘ দিয়ে থাকে। জাতিসংঘের সঙ্গে চুক্তির ফলে তারা কক্সবাজারে যে সহায়তা দিয়ে থাকে, ভাসানচরেও সেই সহায়তা দেবে। মূলত এ চুক্তির মাধ্যমে জাতিসংঘ রোহিঙ্গাদের জন্য তাদের সহায়তা সম্প্রসারণ করবে।

ভাসানচরে রোহিঙ্গাদের আবাসনের ব্যবস্থা করেছে বাংলাদেশ সরকার। সেখানে বর্তমানে দেশীয় এনজিও ও কিছু ইসলামিক এনজিও’র মাধ্যমে খাবার দেওয়া হচ্ছে বলেও জানান ওই কর্মকর্তা।

তিনি আরও জানান, গত বছরের ৪ ডিসেম্বর রোহিঙ্গাদের কক্সবাজার থেকে সরিয়ে নেওয়ার পর থেকে এ পর্যন্ত ছয় দফায় মিয়ানমারের ১৮ হাজার ৫২১ জন রোহিঙ্গাকে ভাসানচরে নেওয়া হয়েছে। ভাসানচরে আরও ৮০ হাজার রোহিঙ্গাকে স্থানান্তরের পরিকল্পনা আছে সরকারের।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার