ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা

news-image

নিজস্ব প্রতিবেদক : শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ। আজ সোমবার রাত ১২টা ১মিনিটে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তাদের সামরিক সচিবেরা। স্পিকার ও ডেপুটি স্পিকারের পক্ষে শ্রদ্ধা জানান যথাক্রমে মিয়া মোহাম্মদ নাঈম রহমান ও গোলাম শাহরিয়ার তালুকদার।

এ সময় আরও শ্রদ্ধা নিবেদন করেন- তিন বাহিনীর প্রধান, আইজিপি, শিক্ষামন্ত্রণালয়ের পক্ষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, বিরোধী দলের পক্ষে জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু, ১৪ দলের পক্ষে ডা. দীপু মনি ও হাসানুল হক ইনু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে শ্রদ্ধা জানান উপাচার্য ও উপ-উপাচার্যবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও সিনেট সদস্যবৃন্দ। বিভিন্ন দেশের রাষ্টদূত, এটর্নি জেনারেল আবুল মোহাম্মদ আলাউদ্দিন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, বাংলাদেশ ছাত্রলীগের পক্ষে কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ বিভিন্ন নেতৃবৃন্দ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ছাত্র মৈত্রী, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল(বাসদ), ঢাকা সাংবাদিক ইউনিয়ন, বিপ্লবী ছাত্র মৈত্রী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল, ভারত-বাংলাদেশ মৈত্রী সমিতি, ঢাকা ইউনিভার্সিটি এলামনাই এসোসিয়েশনের পক্ষে এসোসিয়েশনের সভাপতি এ. কে. আজাদ, মহাসচিব রঞ্জন কর্মকার, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনসমূহ।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার