ভাষাসৈনিক সাবেক এমপি নুরুল ইসলাম আর নেই

news-image

খুলনা প্রতিনিধি : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা প্রবীণ ভাষা সৈনিক এম নুরুল ইসলাম দাদুভাই (৯১) আর নেই। তিনি আজ বুধবার সকাল পৌনে ৮টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে বার্ধ্যকজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনি বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

এম নুরুল ইসলাম খুলনা মহানগর বিএনপির সভাপতি, সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এম নুরুল ইসলাম দাদু ভাই ১৯৩৪ সালের ২ মে খুলনা মহানগরীর ২০, বাবুখান রোড ঠিকাকায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেন। মরহুম পিতা ডা. খাদেম আহমেদ (পেশায় চিকিৎসক) ও মাতা মরহুমা আছিয়া খাতুনের (গৃহিনী) ৬ ছেলে ও এক মেয়ের মধ্যে জ্যেষ্ঠ সন্তান তিনি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মরহুমের দাফন, জানাযা বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ