ভালো শুরুর পর বিদায় তানজিদের

news-image

লিটন দাস ও তানজিদ হাসান তামিমের ব্যাটে শুরুটা ভালোই পায় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে দুইজনে যোগ করেন ৭৬ রান।কিন্তু ইনিংস খুব বেশি লম্বা করতে পারেননি তামিম। শন অ্যাবটের শিকার হয়ে ফেরেন সাজঘরে।

দ্বাদশ ওভারের দ্বিতীয় বলে অ্যাবটের বাউন্সার স্কয়ারে খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন তানজিদ। ৩৪ বলে ৩৬ রান করে বিদায় নিতে হয় তাকে। তবে আরেক ওপেনার লিটন এখনও ব্যাট চালিয়ে যাচ্ছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভার শেষে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৮৩ রান।

এর আগে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার বিপক্ষে আঙুলে চোট পাওয়ায় এ ম্যাচে সাকিবের না খেলা আগেই নিশ্চিত হয়েছিল। তার বদলে স্কোয়াডে আনা হয় এনামুল হক বিজয়কে। কিন্তু তার একাদশে খেলা হচ্ছে না। খেলছেন না তানজিম হাসান সাকিবও। একাদশে নাসুম আহমেদের সঙ্গে ফিরেছেন মোস্তাফিজুর রহমানও।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান