ভালো নেই ‘ঢাকা ৮৬’র নায়িকা, পাশে দাঁড়ালেন শাহনূর

news-image

বিনোদন প্রতিবেদক : নায়করাজ রাজ্জাক পরিচালিত সুপার হিট সিনেমা ‘ঢাকা ৮৬’। এতে বাপ্পারাজের সঙ্গে জুটি বেঁধেছিলেন চিত্রনায়িকা রঞ্জিতা। সিনেমার পাশাপাশি এতে থাকা শাকিলা জাফর ও তপন চৌধুরীর গাওয়া ‘পাথরের পৃথিবীতে কাচের হৃদয়’ গানটি আজও মানুষের মুখে মুখে। সেসময়ে জনপ্রিয় নায়িকা আজ হাসপাতালের বিছানায়।

প্যারালাইজড হয়ে বর্তমানে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালের ভর্তি হয়েছেন তিনি। আর তাকে দেখতে গতকাল রোববার হাসপাতালে ছুটে যান চিত্রনায়িকা শাহনূর। দেশবাসীর কাছে রঞ্জিতার জন্য দোয়া চেয়ে তিনি।

শাহনূর বলেন, ‘আমাদের চলচ্চিত্রের সবার প্রিয় নায়িকা রঞ্জিতা আপু, তিনি ব্রেন স্ট্রোক করেন এবং তার বাম সাইড প্যারালাইজড হয়ে গেছে। আপনারা সবাই আপুর জন্য দোয়া করবেন, তিনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারেন।’

তিনি আরও বলেন, ‘আপুর শরীরের অবস্থা খুব একটা ভালো না। তার চিকিৎসার খরচ বহন করার মতোও কোনো সামর্থ্য নেই। আমি সবাইকে আহ্বান করব তার পাশে দাঁড়ানোর জন্য।’

এদিকে, গত বুধবার নিজ বাসায় স্ট্রোক করেন চিত্রনায়িকা রঞ্জিতা। পরদিন তাকে হাসপাতালে নেওয়া হয়। স্ট্রোক করার পর তার বাঁ হাত ও বাঁ পা অবশ হয়ে গেছে বলে জানান এই চিত্রনায়িকা।

রঞ্জিতার ভাষ্য, ‘আমার কথা বলতে কষ্ট হচ্ছে, আমি বাঁচতে চাই। আমাকে সাহায্য করুন। এই শহরে আমার থাকার ব্যবস্থা নেই। উপার্জনের পথও নেই। আর আমার চিকিৎসার খরচও নাকি অনেক ব্যয়বহুল। তাই মমতাময়ী প্রধানমন্ত্রী সাহায্য ছাড়া আমি আর কিছু ভাবতে পারছি না।’

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কাছেও সহযোগিতার আহ্বান জানান এই চিত্রনায়িকা।

উল্লেখ্য, অভিনয় ক্যারিয়ারে ২৯টি সিনেমায় নায়িকা হিসেবে দেখা গেছে রঞ্জিতাকে। রাজ্জাক পরিচালিত ‘রাজা মিস্ত্রী’, ‘জিনের বাদশা’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করে সেসময় তিনি বেশ প্রশংসিত হয়েছিলেন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান