ভালোবাসা দিবসে ফুল কিনতে গিয়ে প্রাণ গেল যুবকের

news-image

ঢামেক প্রতিবেদক : রাজধানীতে ভালোবাসা দিবসে ফুল কিনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মো. দিপু নামে (২৬) এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার ভোরে মৎস ভবনের অদূরে হাইকোটের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত দিপুর গ্রামের বাড়ি বরিশালে। মা মারা যাওয়ার পর থেকে তিনি যাত্রাবাড়ীর মৃধা বাড়ি এলাকায় মামা মোশাররফের বাসায় থাকতেন। তার বাবার নাম জামাল সরদার। দুই ভাইয়ের মধ্যে দিপু ছিলেন বড়।

নিহতের খালাতো ভাই মো. মাহবুব জানান, আজ ভালোবাসা দিবস। তাই দিপু ভোর আনুমানিক ৪টার দিকে ফুল কেনার উদ্দেশ্যে শাহবাগ এলাকায় গিয়েছিল। ভোরে মৎস ভবনের অদূরে হাইকোর্টের সামনের রাস্তায় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় পড়েছিল সে।

পরে লোকজনের মাধ্যমে সংবাদ পেয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে (শাহবাগ) জানানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার