ভালোবাসার প্রমাণ দিতে এইচআইভি আক্রান্ত প্রেমিকের রক্ত নিলো কিশোরী

news-image

অনলাইন ডেস্ক : ভালোবাসার মানুষটির জন্য মানুষ কত কিছুই না করে। মনের মানুষের প্রতি ভালোবাসা কতটা খাঁটি, তা প্রমাণ করতে গিয়ে নিজের জীবন দিতেও দ্বিধাবোধ করে না। এবার প্রেমিকের প্রতি ভালোবাসার গভীরতা প্রমাণ দিতে এক কিশোরী ঘটালেন ভিন্ন এক কাণ্ড। তার ভালোবাসা কতটা অকৃত্রিম তা প্রমাণ করতে মেয়েটি তার জীবনকেই বাজি ধরলো। এমন ঘটনা ঘটেছে ভারতের আসামে।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, আসামের সুয়ালকুচি জেলায় ১৫ বছর বয়সী এক কিশোরী ভালোবাসার প্রমাণ দিতে তার এইচআইভি আক্রান্ত প্রেমিকের শরীর থেকে রক্ত নিয়ে তা নিজের দেহে প্রয়োগ করে। এই ঘটনায় শোরগোল পড়ে গেছে গোটা নেট দুনিয়ায়।

ঘটনাটি প্রকাশ্যে আসতেই প্রেমিককে গ্রেপ্তার করা হয়েছে। স্বাস্থ্যপরীক্ষা করানো হয়েছে ওই কিশোরীরও। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

জানা গেছে, ফেসবুকে এক যুবকের সঙ্গে ওই কিশোরীর আলাপ হয়েছিল। তিন বছর ধরে তাদের প্রেমের সম্পর্ক। বেশ কয়েকবার প্রেমিকের সঙ্গে পালিয়েও গিয়েছিল সে। পরে কিশোরীকে ফিরিয়ে আনে তার পরিবার।

কিন্তু এবার কিশোরীর এই কাণ্ডে হতবাক হয়ে গেছেন পরিবারের সদস্যরা। ওই কিশোরীর স্বাস্থ্য নিয়ে চিন্তায় আছেন চিকিৎসকরা। তারা বলছেন, যে কাজ ওই কিশোরী করেছে, তাতে তার প্রাণ সংশয় হতে পারে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান