ভার্চুয়াল মুদ্রা ব্যবহারে বিরত থাকার নির্দেশনা

news-image

নিজস্ব প্রতিবেদক : বিটকয়েনসহ সব ধরনের ক্রিপ্টো কারেন্সি বা ভার্চুয়াল মুদ্রা ব্যবহারে আবারও সতর্ক করে এর লেনদেন থেকে বিরত থাকতে বলেছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের দেয়া নির্দেশনায় বলা হয়, ভার্চুয়াল মুদ্রা ও সম্পদে কোনো দেশের সর্বভৌম স্বীকৃতি নেই। অর্থাৎ কোনো দেশের বৈধ কোনো নিয়ন্ত্রক সংস্থা এখনও ভার্চুায়াল মুদ্রার স্বীকৃতি দেয়নি। আর ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (এফএটিএফ) কর্তৃক অনুমোদিত নয়।

অনলাইনে লেনদেনে বিটকয়েন বিশ্বের বিভিন্ন স্থানে ব্যবহার হয়ে আসছে বেশ কয়েক বছর থেকে এবং দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠে এই ‘ক্রিপটোকারেন্সি’। বাংলাদেশেও এর লেনদেনের তথ্য পাওয়ার বিষয়টি আলোচনায় আসে। ডিজিটাল বা ভার্চুয়াল মুদ্রা কোনো সম্পদ বা অর্থমূল্যের প্রতিনিধিত্ব করে। যা দিয়ে লেনদেন সম্পন্ন করা যায়। কিন্তু অনুমোদন না থাকায় বাজারে ভার্চুয়াল বা ক্রিপ্টো কারেন্সি দিয়ে কোনো লেনদেন সম্পন্ন হয় না। আর বাংলাদেশের বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তা ব্যবহারের কোনো সুযোগ নেই।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়, অনুমোদন না থাকায় ভার্চুয়াল মুদ্রার বিপরীতে কোনো আর্থিক দাবি স্বীকৃত নয়। এসব মুদ্রায় লেনদেন বাংলাদেশ ব্যাংক বা অন্য কোনো নিয়ন্ত্রক সংস্থা অনুমোদন করে না। এছাড়া এসব মুদ্রার দর ওঠা-নামা করে দ্রুত। এজন্য আর্থিক ঝুঁকি থাকে।

এজন্য বাংলাদেশের কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোনো সংস্থাকে ভার্চুয়াল মুদ্রায় লেনদেন বা কোনো ধরনের ব্যবসা পরিচালনা করা, বিনিময় করা ইত্যাদি থেকে বিরত থাকার জন্য বলা হয়।

এর আগে ২০১৭ সালে ভার্চুয়াল মুদ্রা হিসেবে বিটকয়েনসহ ইথেরিয়াম, রিপল ও লিটকয়েনের লেনদেন নিয়ে সতর্ক করেছিল বাংলাদেশ ব্যাংক। বিটকয়েন লেনদেনে অর্থ পাচারের আশঙ্কাও প্রকাশ করা হয়।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার