ভারত-সৌদির সহায়তা চেয়েছে বাংলাদেশ

Banআন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনে আটকে পড়া বাংলাদেশীদের ফিরিয়ে আনতে ভারত ও সৌদি আরবের সহায়তা চেয়েছে বাংলাদেশ।

বুধবার মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন শেষে পররাষ্ট্র সচিব শহীদুল হক সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান।

শহীদুল হক বলেন,‘ ইয়েমেনে সাম্প্রতিক পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ বাস্তবসম্মত       পদক্ষেপ নিয়েছে। কিন্তু দেশটিতে বাংলাদেশের কোন দূতাবাস না থাকায় সেখান থেকে দেশে ফিরে আসতে ইচ্ছুক বাংলাদেশী নাগরিকদের ফিরিয়ে আনতে কিছুটা সমস্যা হচ্ছে।’

শহীদুল হক আরো বলেন,‘ ইয়েমেনে ১৫০০ থেকে ৩০০০ বাংলাদেশি থাকতে পারে। যেহেতু দেশটি স্বল্পোন্ন দেশ। সেখানে বহুসংখ্যক বাংলাদেশীর থাকার সম্ভবনা নেই। যারা সেখানে আছেন, তারা আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত।

তবে  আটকে পড়াদের সবাই যে দেশে ফিরে আসতে চায় এমনটা নয়। তাদের মধ্যে যারা ফিরে আসতে চায় কেবল তাদেরকে ফিরিয়ে আনতে ইয়েমেনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানান পররাষ্ট্র সচিব।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার