ভারত-শ্রীলঙ্কায় খাদ্য মূল্যস্ফীতি কমলেও বেড়েছে বাংলাদেশে : বিশ্বব্যাংকের প্রতিবেদন

news-image

নিজস্ব প্রতিবেদক : বিশ্বের অনেক দেশেই সাম্প্রতিক সময়ে খাদ্য মূল্যস্ফীতি কমে এসেছে। কমেছে দক্ষিণ এশিয়ার দেশ ভারত, নেপাল এমনকি অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কায়ও। কিন্তু বিপরীত চিত্র দেখা গেছে বাংলাদেশে। এখানে খাদ্য মূল্যস্ফীতি না কমে উল্টো বেড়েছে। সম্প্রতি বিশ্বব্যাংক প্রকাশিত একটি প্রতিবেদনে উঠে এসেছে এমন চিত্র।

বিশ্বের খাদ্য নিরাপত্তাবিষয়ক এই হালনাগাদ প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের জুলাই থেকে চলতি বছরের এপ্রিল বা জুন পর্যন্ত সময়ে অনেক দেশে খাদ্য মূল্যস্ফীতি ধারাবাহিকভাবে কমে এসেছে। কিন্তু বাংলাদেশে তা হয়নি।

বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুসারে, গত বছরের জুলাইয়ে বাংলাদেশে খাদ্যে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ২ শতাংশ। এটি মাঝে দু-এক মাস সামান্য কমলেও গত জুনে আবারও ৯ দশমিক ৭ শতাংশে উন্নীত হয়েছে। বাংলাদেশের মতো পাকিস্তানেও বেড়েছে এটি। ২৮ দশমিক ৮ শতাংশ থেকে বেড়ে ৩৯ দশমিক ৫ শতাংশে পৌঁছেছে দেশটির খাদ্য মূল্যস্ফীতি।

অন্যদিকে, একই সময়ে ভারতের খাদ্যে মূল্যস্ফীতি ৬ দশমিক ৭ শতাংশ থেকে কমে ৩ দশমিক ৩ শতাংশে দাঁড়িয়েছে। অর্থনৈতিকভাবে বিপর্যস্ত দেশ শ্রীলঙ্কায় এ মূল্যস্ফীতি ৮২ দশমিক ৫ শতাংশ থেকে ৪ দশমিক ১ শতাংশে নেমে এসেছে।

গত এক বছরে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি কমার তালিকায় আরও রয়েছে– নেপাল, মালদ্বীপ, আফগানিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইরান, জর্ডান, তুরস্ক, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কলম্বিয়া, মেক্সিকো, কম্বোডিয়া, ডেনমার্ক, উগান্ডাসহ অনেক দেশ। তবে ভিয়েতনাম, লেবানন, জিম্বাবুয়ে, আর্জেন্টিনাসহ কিছু দেশে মূল্যস্ফীতি ফের বাড়তে দেখা গেছে।

বিশ্ববাজারে কৃষিপণ্য ও খাদ্যশস্যের দাম কমে যাওয়ার কারণেই মূলত বিভিন্ন দেশে খাদ্য মূল্যস্ফীতি কমতে শুরু করেছে। ১৩ জুলাই প্রকাশিত বিশ্বব্যাংকের প্রতিবেদনটিতে বলা হয়েছে, গত দুই সপ্তাহের ব্যবধানে বিশ্ববাজারে ভুট্টার দাম কমেছে ২১ শতাংশ। গমের দাম কমেছে ৩ শতাংশ। যদিও একই সময়ে চালের দাম বেড়েছে ১ শতাংশ। গত এক বছরের ব্যবধানে আন্তর্জাতিক বাজারে ভুট্টা ও গমের দাম কমেছে ১৯ শতাংশ। তবে চালের দাম ১৬ শতাংশ বেড়েছে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার