ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, নিহত ১২

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর প্রদেশে একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় ভয়াবহ আগুন লেগে ১২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও ২২ জন।

শনিবার দুপুরে নয়াদিল্লি থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে ধৌলানার শিল্প কারখানায় বয়লার ফেটে যাওয়ার পরে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে এখনও উদ্ধার কাজ চালাচ্ছে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা।

হাপুরের পুলিশ সুপার দীপক ভুকের জানান, রাসায়নিক কারখানায় বিস্ফোরণের মাধ্যমে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১২ জন মারা গেছেন এবং ২২ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

জানা গেছে ,কারখানাটি একটি সিএনজি পাম্প সংলগ্ন এলাকায় অবস্থিত।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিস্ফোরণের আঘাত এতটাই তীব্র ছিল যে আশেপাশের কয়েকটি কারখানার ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর তিন ঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।

দুর্ঘটনা কবলিত কারখানাটিকে ইলেকট্রনিক আইটেম তৈরির লাইসেন্স দেয়া হয়েছিলো। তবে সেখানে এখন ঠিক কি করা হচ্ছিলো তা তদন্তের বিষয় বলছেন সংশ্লিষ্টরা। হাপুর জেলা ম্যাজিস্ট্রেট মেধা রূপম বলেছেন, এটি একটি দুঃখজনক ঘটনা। ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং নমুনা সংগ্রহ করছে।

এদিকে, বিস্ফোরণে আগুন লেগে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এক টুইটার বার্তায় নরেন্দ্র মোদী নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানান। আহতদের চিকিৎসা ব্যবস্থা নেয়ারও নির্দেশ দিয়েছেন তিনি। সূত্র: রয়টার্স ও এনডিটিভি

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার