ভারতে প্রথম মাঙ্কিপক্স রোগী শনাক্ত

news-image

অনলাইন ডেস্ক : ভারতে প্রথমবারের মতো এক ব্যক্তির দেহে মাংকিপক্স শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন কেরালা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রী স্থানীয় গণমাধ্যমকে বলেন, চার দিন আগে সংযুক্ত আরব আমিরাত থেকে ফেরা এক ব্যক্তির দেহে মাংকিপক্স শনাক্ত হয়েছে।

বীনা জর্জ বলেন, উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নাই। সব পদক্ষেপ নেওয়া হয়েছে এবং রোগীর অবস্থা স্থিতিশীল।

মন্ত্রী জানান, আক্রান্তের সংস্পর্শে আসা সবাইকে চিহ্নিত করা হয়েছে। এদের মধ্যে ওই ব্যক্তির বাবা, মা, একজন ট্যাক্সি চালক, একজন অটো চালক ও বিমানের ১১ জন সহযাত্রী রয়েছেন।

ভাইরাসটির প্রাকৃতিক আবাসভূমি পশ্চিম আফ্রিকা এবং রেইনফরেস্টে বাস করে এমন কেউ হয়তো আক্রান্ত ইঁদুরের সংক্রমণে এলে অসুখটি ছড়ায়। সাম্প্রতিক বছরগুলোতে মধ্য ও পশ্চিম আফ্রিকার দুর্গম অঞ্চলে হাজারো মানুষকে এই ভাইরাসে আক্রান্ত হতে দেখা গেছে।

তবে আফ্রিকার বাইরে ইউরোপ, আমেরিকায় কিছু দিন আগে পর্যন্তও এর প্রাদুর্ভাবের কথা শোনা যায়নি। এখন যাদের মাংকিপক্স হচ্ছে তারা কোথা থেকে সংক্রমিত হচ্ছে – তাও স্পষ্ট নয়।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান