ভারতে কমেছে মূল্যস্ফীতি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে দেশে দেশে মূল্যস্ফীতি বাড়তে শুরু করে। তবে বিশ্ববাজারে তেলের মূল্য কমে ১০০ ডলারের নিচে নেমে আসায় অনেক দেশেই স্বস্তি ফিরছে। ভারতে জুলাইতে খুচরা মূল্যস্ফীতি কমে ৬ দশমিক ৭১ শতাংশে দাঁড়িয়েছে, যা চলতি বছরের মার্চের পর সর্বনিম্ন। তবে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের প্রত্যাশার চেয়ে বেশি। শুক্রবার (১২ আগস্ট) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, জুনে এই মূল্যস্ফীতির হার ছিল ৭ শতাংশের বেশি। গত মাসে খাদ্যপণ্যের দাম কিছুটা কমেছে।কারণ জ্বালানি খরচ দামের চাপ বৃদ্ধির গতি কমাতে সাহায্য করছে।

তথ্য অনুযায়ী, জুলাইতে খাদ্য মূল্যস্ফীতি কমে ৬ দশমিক ৭৫ শতাংশে দাঁড়িয়েছে। জুনে দেশটিতে এই হার ছিল ৭ দশমিক ৭৫ শতাংশ।

বিশ্বজুড়েই মন্দার আশঙ্কা দেখা দিয়েছে। এতে কমতে শুরু করেছে পণ্যের দাম। বিশেষ করে জ্বালানি তেলের দাম কমায় কিছুটা স্বস্তি ফিরেছে। তাছাড়া ভারত সরকারের শুল্ক কমানোর পদক্ষেপেও ইতিবাচক প্রভাব পড়েছে। অনেকে মনে করেন পণ্য রপ্তানিতে বিধিনিষেধও উপকারে এসেছে।

তবে ভোক্তা মূল্য বৃদ্ধি সামনের মাসগুলোতে একটি শক্তিশালী গতিতে অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।রিজার্ভ ব্যাঙ্কের অনুমান অনুযায়ী, মূল্যস্ফীতি দুই থেকে ছয় শতাংশ লক্ষ্যমাত্রার চেয়ে বেশি থাকবে।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী