ভারতে আবারও বাড়ল বিমানের জ্বালানির দাম

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পেট্রোল-ডিজেল এবং রান্নার গ্যাসের পর এবার আবারও বাড়ল বিমান-জ্বালানি এটিএফের দর। চলতি বছরে এ নিয়ে দশমবারের মতো এটিএফের দাম বাড়লো। এ দফায় দর বেড়েছে ৫ দশমিক ৩ শতাংশ; অর্থাৎ প্রতি কিলোলিটারে প্রায় ৬ হাজার ১৮৮ টাকা!

এর ফলে দিল্লিতে এক কিলোলিটার এটিএফের দাম হল প্রায় ১ লাখ ২৩ হাজার ৩৯ টাকা। কলকাতায় ১ লাখ ২৭ হাজার ৮৫৪ টাকা, মুম্বাইয়ে ১ লাখ ২৭ হাজার ৮৪৭ টাকা এবং চেন্নাইয়ে ১ লাখ ২৭ হাজার ২৮৬ টাকা। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলোর দাবি, বিশ্ব বাজারে জ্বালানির চড়া দামের প্রভাবই পড়ছে দেশে।

এটিএফের দর যেভাবে বাড়ছে, তাতে বিমান সংস্থাগুলো সমস্যায় পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ, তাদের খরচের প্রায় ৪০ শতাংশই জ্বালানি খাতে। এর জেরে বিমান ভাড়ার উপরে প্রভাব পড়বে কি না, সেই প্রশ্নও তৈরি হচ্ছে নতুন করে। প্রসঙ্গত, চলতি মাসের প্রথম দিনেই এটিএফের দাম ৩ দশমিক ২২ শতাংশ বেড়েছিল।

কংগ্রেস, তৃণমূলসহ বিরোধী দলগুলো বিমান-জ্বালানির দাম বাড়ার ঘটনায় নিশানা করেছে ভারতের কেন্দ্রীয় সরকারকে। তৃণমূলের টুইটার হ্যান্ডলে লেখা হয়েছে, ‘আক্ষরিক অর্থেই আকাশ ছুঁয়েছে বিমানের জ্বালানির দাম। নতুন রেকর্ড গড়েছে। এ বছর এটি দশম বৃদ্ধি। নরেন্দ্র মোদিজি এটাই কি বৃদ্ধির সংজ্ঞা?’

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান