ভারতের সঙ্গে খেলতে পেরেই রোমাঞ্চিত মালয়েশিয়া

news-image

ক্রীড়া প্রতিবেদক : সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচটি ছিল বৃষ্টি বিঘ্নিত ও একদমই একপেশে। র‍্যাংকিংয়ের উপরের সারির দলগুলোর একটির সঙ্গে অনেক তফাতে থাকা মালয়েশিয়ার ফলাফলও স্বাভাবিক। আগে ব্যাট করে ১৮১ রানের পাহাড় গড়ে ভারত। সিলেটের মন্থর ও টার্নিং উইকেটের বিচারে রানটি যেকোনো দলের জন্যই বিশাল।

জবাবে ৫.২ ওভারে ২ উইকেটে মালয়েশিয়া ১৬ রান করতে নামে বৃষ্টি। তারপর আর আর খেলা হয়নি। পরে ডিএলএস মেথডে ভারত জিতে ৩০ রানে।

ম্যাচ শেষে মালয়েশিয়ান ব্যাটার মাস এলিশা জানালেন তারা ভারতের সঙ্গে খেলার রোমাঞ্চে ছিলেন মাতোয়ারা, ‘আমরা খুবই রোমাঞ্চিত ছিলাম, কারণ ভারতের মতো বড় দলের বিপক্ষে খেলেছি। তারা বিশ্বের সেরা দলগুলোর একটি। আমরা চেয়েছিলাম পুরো ২০ ওভার যেন খেলা হয়। দেখতে চেয়েছিলাম কতটা কী করতে পারি।’

ডানহাতি ব্যাটার এলিশা খেলার ফাঁকে টিপস নিয়েছেন ভারতীয় বড় তারকাদের কাছ থেকে। এই ম্যাচে এসবই তাদের অর্জন, ‘আমি জেমামাইমার কাছ থেকে ব্যাটিং টিপস নিয়েছি। সে আমাকে খুব ভালো পরামর্শ দিয়েছে। আমি এসব থেকে শেখার চেষ্টা করব।’

এদিকে মালয়েশিয়ান মেয়েদের রোমাঞ্চ-উত্তেজনা স্পর্শ করেছে রমেশ পাওয়ারের শিষ্যদেরও। হারমানপ্রিত কাউর, জেমাইমা রদ্রিগেজরা নিজে থেকে এগিয়ে উৎসাহ দিয়েছেন তাদের। পরে ম্যাচ সেরা মেঘানা জানিয়েছেন দলটির প্রতি শুভকামনা, ‘আমার মনে হয় তারা প্রতিশ্রুতিশীল দল, ভবিষ্যৎ আছে তাদের। বেশিরভাগ মেয়ে খুব কম বয়েসী। আগামীতে ভাল করবে তারা।’

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান