ভারতের বোলিং তোপে ১৪৭ রানে থামল পাকিস্তান

news-image

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে ভারতের বোলিং তোপে শুরু থেকেই উইকেট হারাতে থাকে পাকিস্তান। অবশেষে ১৯.৫ ওভারে ১৪৭ রানে অলআউট হয়েছে দলটি।

টস জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠায় ভারত। ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছে চিরপ্রতিদ্বন্দ্বী দুদল। রোববার সংযুক্ত আরব আমিরাতের দুবাই ইন্টারন্যালশনাল ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় ভারত-পাকিস্তান।

ইনিংসের শুরুতে অধিনায়ক বাবর আজমকে হারায় পাকিস্তান। দলীয় তৃতীয় ওভারে ভুবনেশ্বর কুমারের বাউন্সি বলে শট খেলতে গেলে আরশদীপ সিংয়ের কাছে ক্যাচ দেন। ৯ বলে ২টি চারে ১০ রান করেন বাবর। বাবর আজমের পর পাকিস্তান দ্রুত হারায় ফখর জামানকেও। ষষ্ঠ ওভারে আভেশ খানের বল তার ব্যাট ছুঁয়ে উইকেটরক্ষক দীনেশ কার্তিকের কাছে যায়। ১০ রান করেন এই ব্যাটার।

১৩তম ওভারে হার্দিক পান্ডিয়ার বলে বিদায় নেন ইফতিখার আহমেদ। ২২ বলে তিনি ২টি চার ও একটি ছক্কায় ২৮ রান করেন। তৃতীয় উইকেট জুটিতে মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে ৩৮ বলে ৪৫ রান তোলেন ইফতিখার।

প্রথম থেকেই ব্যাটে কষ্ট করতে থাকা মোহাম্মদ রিজওয়ান শেষ পর্যন্ত বাজে এক শটে বিদায় নেন। ১৫তম ওভারে হার্দিক পান্ডিয়ার দ্রুত গতির বলে ব্যাট লাগালে থার্ডম্যান অঞ্চলে আভেশ খান ক্যাচ নেন। ৪২ বলে ৪টি চার ও একটি ছক্কায় ৪৩ রান করেন রিজওয়ান। একই ওভারের তৃতীয় বলে খুশদিল শাহকেও ফেরান হার্দিক।

শেষ দিকে আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত থাকে বাকি ব্যাটাররা। ৬ বলে ঝড়ো ১৬ রান করেন শাহনওয়াজ দাহানি। ৭ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন হারিস রউফ।

ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট পান ভুবনেশ্বর কুমার। তিন উইকেট পান হার্দিক পান্ডিয়া।

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, আসিফ আলী, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, হারিস রউফ, শাহনওয়াজ দাহানি।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, আভেশ খান, যুজবেন্দ্র চাহাল, আরশদীপ সিং।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার