ভারতের পররাষ্ট্রনীতির প্রশংসায় ইমরান খান

news-image

অনলাইন ডেস্ক : ভারতের পররাষ্ট্রনীতিকে স্বাধীন উল্লেখ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ভারতের পররাষ্ট্রনীতি জনগণের উন্নতির জন্য কাজ করে। এমন সময় ইমরান খান এই মন্তব্য করেছেন, যখন তিনি বিরোধীদের অনাস্থা প্রস্তাবের মুখোমুখি হতে চলেছেন। এ প্রসঙ্গে আগামী ২৫ মার্চ পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশন ডাকা হয়েছে।

খাইবার পাখতুনখোয়ার মালাকান্দ এলাকায় একটি জনসভা চলাকালীন ইমরান খান ভারতের প্রশংসা করে বলেন, দেশটি মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়া থেকে তেল আমদানি করেছে এবং তারা মার্কিন যুক্তরাষ্ট্রেরও বন্ধু। সে সময় ইমরান খান আরও বলেন, তার পররাষ্ট্র নীতিও পাকিস্তানের জনগণের পক্ষে হবে। রোববার (২০ মার্চ) এক্সপ্রেস ট্রিবিউন এ তথ্য জানিয়েছে।

ইমরান খান বলেন, ‘আমি আমাদের প্রতিবেশী দেশের প্রশংসা করি, কারণ তাদের সবসময় স্বাধীন পররাষ্ট্রনীতি ছিল। আজ ভারত মার্কিন জোটেও রয়েছে এবং তারা কোয়াডেরও (চতুর্পক্ষীয় নিরাপত্তা সংলাপের) অংশ। ভারতের দাবি যে এটি নিরপেক্ষ একটি জোট। অন্যদিকে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তারা রাশিয়া থেকে তেল আমদানি করছে কারণ তাদের নীতি মানুষের উন্নতির পক্ষে।’

ইমরান খানকে উদ্ধৃত করে দ্য এক্সপ্রেস ট্রিবিউন আরও জানিয়েছে, তিনি (ইমরান) কারও সামনে মাথা নত করেননি এবং তার জাতিকেও নত হতে দেবেন না।

গত ৮ মার্চ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রতিক্রিয়া হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রে রাশিয়ার তেল, প্রাকৃতিক গ্যাস এবং কয়লা আমদানি নিষিদ্ধ করার ঘোষণা করেন।

বাইডেন বলেন, ‘আমি ঘোষণা করছি যে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার অর্থনীতির মূল ধারাকে লক্ষ্যে পরিণত করছে। আমরা রাশিয়ার তেল-গ্যাস এবং জ্বালানি সব ধরনের আমদানি নিষিদ্ধ করছি।’ তিনি আরও বলেন, ‘এর ফলে রাশিয়ান তেল মার্কিন বন্দরে আর গ্রহণযোগ্য হবে না এবং আমেরিকান জনগণ পুতিনের যুদ্ধ ঘোষণায় আরেকটি শক্তিশালী ধাক্কা দেবে।’

যদিও ইউরোপীয় মিত্রদের ছাড়াই মার্কিন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ একতরফা। কারণ রাশিয়ান জ্বালানি আমদানি নিষিদ্ধ করার বিষয়ে ইউরোপীয় দেশগুলির মধ্যে কিছু মতবিরোধ ছিল।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান